সেই হোস্টেলের ছাদে মিলল বিমানের ব্ল্যাকবক্স

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত এয়ার ইন্ডিয়ার বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) শহরের মেঘানিনগরে চিকিৎসকদের একটি হোস্টেলের ছাদ থেকে ব্ল্যাকবক্সটি উদ্ধার করে তদন্তকারী দল।

দেশটির অসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের এক সূত্র জানায়, গুজরাট সরকারের ৪০ জন কর্মকর্তার সহায়তায় এএআইবির একটি দল তল্লাশি চালিয়ে ব্ল্যাকবক্সটি খুঁজে পায়। ব্ল্যাকবক্সে থাকা তথ্য বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ জানা যেতে পারে। এ ঘটনায় তদন্ত করছে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি)।

ব্ল্যাকবক্স নাম হলেও এর রং উজ্জ্বল কমলা। স্টিল ও টাইটেনিয়াম দিয়ে তৈরি এই যন্ত্রে থাকে দু’টি অংশ— ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার (ডিএফডিআর) এবং ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর)। এটি পানিতে বা আগুনে পুড়ে গেলেও বছরের পর বছর অক্ষত থাকে। বিমান ধ্বংস হলেও সচরাচর নষ্ট হয় না। বিমানের গতি, উচ্চতা, ইঞ্জিন কীভাবে কাজ করছে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্য থাকে এই ব্ল্যাকবক্সে। ককপিটে কী কথাবার্তা চলছে, এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে পাইলটের কী কথা হয়েছে, সেটিও রেকর্ড করা থাকে এই ব্ল্যাকবক্সে। পরে তা থেকেই জানা যায়, দুর্ঘটনার মুহূর্তে ঠিক আসলে কী ঘটেছিল।

গত বৃহস্পতিবার দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে যাত্রা করেছিল বিমানটি। উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পর মেঘানিনগর এলাকায় জনবসতিপূর্ণ জায়গায় বিধ্বস্ত হয় বিমানটি। বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে বলে জানায় প্রশাসন। অলৌকিকভাবে বেঁচে যান বিমানে থাকা ব্রিটিশ নাগরিক বিশ্বাসকুমার রমেশ। দুর্ঘটনায় হোস্টেলটিতে থাকা পাঁচ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৬৫ জনে। আহত অন্তত ৬০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

শুক্রবার আহতদের দেখতে হাসপাতালে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে তেলের দাম কম রাখাটাই প্রধান লক্ষ্য: জেডি ভ্যান্স

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ায় এবং কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণার মুখে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ১.৬৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৮.৫০

১৫ ঘণ্টা আগে

দিল্লি হাইকোর্ট ও বিমানবন্দরে বোমা হামলার হুমকি

দিল্লি হাইকোর্ট ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পায়। ‘বম্ব ব্লাস্ট দিল্লি হাইকোর্ট @ ২:১১ পিএম’ শিরোনামের ইমেইলে শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে হাইকোর্টে বিস্ফোরণের বার্তা দেওয়া হয়। একই দিন বিকেল ৩টা ১১ মিনিটে দিল্লির জেলা আদালতগুলোতেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে ইমেইলে।

২০ ঘণ্টা আগে

লাতিন আমেরিকায় ‘মাদক চক্রের বিরুদ্ধে’ স্থল অভিযান চালাবে যুক্তরাষ্ট্র: হেগসেথ

হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন মাদকবাহী নৌ যানে বিমান হামলার পর এবার স্থলভাগেও মাদক চোরাচালানকারী সংগঠনগুলোর বিরুদ্ধে সরাসরি হামলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। অভিযানে যুক্তরাষ্ট্রের সঙ্গে লাতিন আমেরিকার মিত্র দেশগুলোর সেনারাও অংশ নিতে পারে।

২০ ঘণ্টা আগে

‘ভারতের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনে’র ডাক দিলেন সোনম ওয়াংচুক

ওয়াংচুক বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে এমন ‘নিঃস্বার্থ, নির্ভীক ও চরিত্রবান’ নারী-পুরুষকে সামনে আনতে হবে, যারা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করবেন। এ জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে অন্তত একজন করে যোগ্য ব্যক্তির নাম প্রস্তাব করার আহ্বান জানিয়েছেন তিনি।

২১ ঘণ্টা আগে