ডেস্ক, রাজনীতি ডটকম

ককরোচ জনতা পার্টি (সিজেপি) নেতৃত্বাধীন বিক্ষোভে সহিংসতায় সরাসরি জড়িত ব্যক্তিদের পাসপোর্ট বাতিল করা হতে পারে। দিল্লি পুলিশের সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ, ভিডিও রেকর্ডিং এবং অন্যান্য প্রযুক্তিগত প্রমাণ বিশ্লেষণ করে বিক্ষোভ চলাকালে দাঙ্গা ও সহিংস ঘটনায় সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করার কাজ করছেন।
দিল্লি পুলিশের সূত্র জানিয়েছে, যাদের বিরুদ্ধে সহিংসতায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রমাণ পাওয়া যাবে, তাদের পাসপোর্ট বাতিলের জন্য সংশ্লিষ্ট আইনি বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
গতকাল বুধবার রাতে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ চলাকালে জন্তর মন্তরের কাছে সহিংসতার ঘটনার পরই পুলিশের এই পদক্ষেপের কথা সামনে এসেছে।
দিল্লি পুলিশের দাবি, জন্তর মন্তরের কাছে নিজের পার্ক করা গাড়ি থেকে দায়িত্বস্থলে যাওয়ার পথে একদল বিক্ষোভকারীর হামলায় পরিদর্শক (ইন্সপেক্টর) নন্দ কিশোর সিং আহত হন।
নন্দ কিশোর সিং বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘সেখানে প্রায় ৪ হাজার থেকে ৫ হাজার মানুষ জড়ো হয়েছিল। তারা পুলিশ ও সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। আমি ভেবেছিলাম তারা শিক্ষার্থী, তাই দায়িত্ব পালনের জন্য সেখানে যাচ্ছিলাম।’
তিনি আরও বলেন, ‘তারা লাঠি, পাথর এবং হাতে থাকা ধারালো বস্তু দিয়ে আমার ওপর হামলা চালায়। এতে আমি আহত হই এবং কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হই। হামলার সময় আমি পুলিশ ইউনিফর্ম পরা অবস্থায় ছিলাম।’
দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন আরও তীব্র হয়েছে। বৃহস্পতিবার দিনের শুরুতেই আবারও বিক্ষোভে নামেন আন্দোলনকারীরা। আন্দোলনের মধ্যেই সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে অভিযোগ করেছেন, বিজেপি বাইরে থেকে ‘গুন্ডা’ এনে আন্দোলনে ব
৯ ঘণ্টা আগে
নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শিক্ষার্থীদের টানা বিক্ষোভ এবং পার্লামেন্টে অচলাবস্থার মধ্যে প্রথমবারের মতো প্রকাশ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে বিশেষ দ্রুত বিচার আদালত (ফাস্ট-ট
৯ ঘণ্টা আগে
আইআরজিসির দাবি, তারা কুয়েতের ‘আলি আল-সালেম’ বিমানঘাঁটিতে একটি বড় সামরিক সরঞ্জাম গুদাম, একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন এমকিউ-৯ ড্রোনের একটি হ্যাঙ্গার ধ্বংস করেছে। এ ছাড়া ‘আল-আদিরি’ ব্যারাকে মার্কিন সেনাদের আবাসন এবং দুটি হেলিকপ্টার হ্যাঙ্গারেও হামলা চালানো হয়েছে বলে
১০ ঘণ্টা আগে
তবে এই পারমাণবিক চুক্তির বিস্তারিত বিবরণ এখনো প্রকাশ করা হয়নি। তবে আগের কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল, যুক্তরাষ্ট্রের সাথে যৌথ পর্যালোচনার পর সৌদি আরবকে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভর না করে তাদের ভূখণ্ডেই যুক্তরাষ্ট্রের নির্মিত কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হ
১০ ঘণ্টা আগে