ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আতঙ্কে ঘরে ফিরছে না মানুষ

ডেস্ক, রাজনীতি ডটকম
ভূমিকম্পের পর শিশুদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এক নারী। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বাড়ছেই। সবশেষ তথ্য তুলে ধরে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, এ সংখ্যা কমপক্ষে ১৬৪ জন। আহত হয়েছেন আরও অন্তত ৯৭১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জোড়া এ ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আতঙ্কে অনেক মানুষ ঘরে ফিরছে না। রাস্তায় রাত কাটিয়েছে অনেকে।

স্থানীয় সময় বুধবার (২৩ জুন) সন্ধ্যায় এক মিনিটের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য বলছে, গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটিতে আঘাত হানা অন্যতম শক্তিশালী ভূমিকম্প ছিল এটি। ভেনেজুয়েলা ছাড়াও ব্রাজিলসহ আশপাশের দেশগুলোতে এর কম্পন অনুভূত হয়েছে।

রাজধানী কারাকাসে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি সেবাকর্মীরা। ছবি: রয়টার্স
রাজধানী কারাকাসে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান চালাচ্ছেন জরুরি সেবাকর্মীরা। ছবি: রয়টার্স

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে লা গুয়াইরা রাজ্য। ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, এ রাজ্যে বিপুলসংখ্যক ভবন ধসে পড়েছে। সেখানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ধুলাবালি মাখা অবস্থায় তিন শিশুকে জীবিত উদ্ধার করতে দেখা গেছে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ এই অঞ্চলকে ‘তীব্র দুর্যোগপূর্ণ এলাকা’ ঘোষণা করেছেন।

এদিকে চরম আতঙ্ক আর বিপর্যয়কর পরিস্থিতি দেখা দিয়েছে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। স্থানীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় এসে অবস্থান নিয়েছেন খোলা আকাশের নিচে। সম্ভাব্য আফটারশকের আতঙ্কে কেউ ঘরে ফিরতে সাহস পাচ্ছেন না।

লা গুয়াইরায় জরুরি চিকিৎসাসেবা দিতে স্থাপন করা হয়েছে অস্থায়ী ফিল্ড হাসপাতাল। ছবি: রয়টার্স
লা গুয়াইরায় জরুরি চিকিৎসাসেবা দিতে স্থাপন করা হয়েছে অস্থায়ী ফিল্ড হাসপাতাল। ছবি: রয়টার্স

কারাকাস থেকে স্থানীয় সাংবাদিক নরিস আরগোত্তে সোতো টেলিফোনে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ভূমিকম্প মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি করেছে। আমরা সবাই নিজেদের ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসতে বাধ্য হয়েছি।

ভূমিকম্পে আরগোত্তে সোতোর ভবনেও বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে আমাদের এখানে বিদ্যুৎ বা ইন্টারনেট সংযোগ নেই। চারদিকে কেবলই ভেঙে পড়া জিনিসপত্র আর কাঁচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

লা গুয়াইরায় অস্থায়ী ফিল্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। ছবি: রয়টার্স
লা গুয়াইরায় অস্থায়ী ফিল্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। ছবি: রয়টার্স

কারাকাসের চাকো মিউনিসিপালিটির বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে জানিয়ে সেতো বলেন, এর বাইরেও আরও অন্তত আটটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন অসংখ্য মানুষ রাস্তায় অবস্থান করছে। কেউ ঘরে ফেরার সাহস করছে না। আবার আফটারশক আঘাত করতে পারে, এই আতঙ্ক মানুষকে ঘিরে রেখেছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৯ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৮ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

২১ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে