ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রামাদান বলেছেন, হামাসের প্রতিরোধ অভিযান ও ইসরাইলী আগ্রাসনকে সমপর্যায়ে বিবেচনা করা অনুচিত হবে। কারণ এতো বছর ধরে ইসরাইলীরা গাজাসহ সমস্ত ফিলিস্তিনে মানুষ ও শিশু হত্যা চালিয়ে আসছে।
ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি-র সাথে পার্টির তোপখানাস্থ কার্যালয়ে সাক্ষাৎ করে প্যালেস্টাইনে ইসরাইলী আগ্রাসনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করতে দিয়ে এ কথা বলেন।
সাক্ষাতের সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন, ইসরাইলীরা বাসভূমি দখল করে অবৈধ ইহুদী বসতি স্থাপন করেছে, সর্বশেষ তারা গাজাকে সম্পূর্ণ অবরুদ্ধ করে পানি, গ্যাস, বিদ্যুত সবকিছু বন্ধ করে দিয়েছে। তারা ইতোমধ্যে ঘোষণা করেছে যে গাজাকে তারা জনমানবহীন দ্বীপে পরিণত করবে।
রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানী, ফ্যান্স, ইতালীসহ সমস্ত পশ্চিমা শক্তিকে এক করেছে ইসরাইল। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র তাদের বিমানবাহী রণতরী পাঠিয়েছে।
তিনি বলেন, ফিলিস্তিনের সামনে তার নিজ বাসভূমির জন্য লড়াই করা ছাড়া কোনো পথ নাই।
তিনি বলেন, এখানে দ্বিচারিতার অবকাশ নাই। হয় আপনি আমাদের সাথে আছেন অথবা নাই। তিনি বলেন, বাংলাদেশের মানুষ সব সময় ফিলিস্তিনের সাথে আছে। তিনি ইসরাইলী আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারসহ সকল মহলের দ্বিধাহীন সমর্থন কামনা করেন।
রাশেদ খান মেনন বলেন, ওয়ার্কার্স পার্টি ইতোমধ্যেই এ ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে। বাংলাদেশ শান্তি পরিষদের অন্তর্ভুক্ত গণতান্ত্রিক শক্তিসমূহ ফিলিস্তিনের পাশে আছেন।
মেনন বলেন, মুক্তিযুদ্ধের সময় আমরা আমাদের দখলকৃত মাতৃভূমি উদ্ধারের লড়াইয়ের সময় সন্ত্রাসী বলে চিহিৃত হয়েছি। ফিলিস্তিনিরা তাদের ভূখন্ড রক্ষা করতে একইভাবে ‘সন্ত্রাসী’ বলে চিহিৃত হয়েছে।
তিনি বলেন, ওয়ার্কার্স পার্টি অন্যান্য গণতান্ত্রিক শক্তিকে নিয়ে ফিলিস্তিনের সমর্থনে দৃঢ় ভূমিকা রাখবে।
আলোচনার সময় আরো উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আমিনুল ইসলাম গোলাপ ও কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান।
ইসরাইলী আগ্রাসন বন্ধ, নিবির্চারে ফিলিস্তিনি জনগণকে হত্যা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে
১৪ অক্টোবর শনিবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা ও উপজেলায় বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে।

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
৯ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
১০ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
১১ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
১২ ঘণ্টা আগে