ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের ওপর টানা দুই সপ্তাহ হামলার পর সামরিক কৌশলে সাময়িক স্থবিরতা এনেছে ওয়াশিংটন। মূলত ক্ষেপণাস্ত্র ঘাটতির আশঙ্কা এবং কৌশলগত অনিশ্চয়তার কারণেই আপাতত মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রণক্ষেত্রে নতুন করে বিমান হামলা স্থগিত রেখেছে মার্কিন ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টাদের এক উচ্চপর্যায়ের বৈঠকে ইরানের ওপর সামরিক অভিযান আরও তীব্র করার বিষয়ে আলোচনা হয়। তবে শেষ মুহূর্তে সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) হাতে থাকা এয়ার ডিফেন্স বা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত দ্রুত শেষ হয়ে যাওয়ার শঙ্কায় সেই পরিকল্পনা থেকে পিছিয়ে আসে হোয়াইট হাউস।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে জানান যে, মার্কিন সেনাবাহিনী বড় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখলেও ইরানের সম্ভাব্য পাল্টা আক্রমণ প্রতিহত করার মতো পর্যাপ্ত ইন্টারসেপ্টর মিসাইল এই মুহূর্তে সেন্টকমের হাতে নেই।
প্রতিরক্ষা শঙ্কার পাশাপাশি মার্কিন প্রশাসনের ভেতরে এক ধরণের রাজনৈতিক সংশয়ও তৈরি হয়েছে। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের মতে, ক্রমাগত হামলায় ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করা সম্ভব হয়নি। উল্টো বিদেশি আগ্রাসনের মুখোমুখি হয়ে দেশটির সাধারণ জনগণ ও রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে সব মতভেদ ভুলে আরও ঐক্যবদ্ধ হয়ে উঠেছে।
উভয় দেশের মধ্যকার টানা দুই সপ্তাহের রক্তক্ষয়ী লড়াইয়ের পর সম্প্রতি টানা দুদিন ইরানে কোনো বিমান হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। যদিও এর আগে প্রতি রাতে ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। অন্যদিকে তেহরানও মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে একের পর এক পাল্টা হামলা চালিয়ে ওয়াশিংটনকে চরম চাপে ফেলে দেয়। সামরিক বিশেষজ্ঞদের মতে, মজুত ঘাটতি ও কৌশলগত পর্যালোচনার এই বিরতি মধ্যপ্রাচ্য সংকটে নতুন মোড় এনে দিতে পারে।

ট্রাম্পের পরিকল্পনাটি বাস্তবায়নযোগ্য কি না, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে যখন পণ্যের দাম বাড়ছে, যার পেছনে ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে শুরু করা যুদ্ধের প্রভাব রয়েছে। ইরান এর পালটা পদক্ষেপ হিসেবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে হামলা
৯ ঘণ্টা আগে
ছয় মাস ধরে চলা এই যুদ্ধে গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরান নৌযানকে লক্ষ্য করে সবচেয়ে বড় পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এর মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় আবারও হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প।
১৩ ঘণ্টা আগে
আমেরিকান কর্মকর্তাদের মতে, লোহিত সাগর ও হরমুজ প্রণালির কাছে ১০টি বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে সম্প্রতি পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে অন্তত এক নাবিক নিহত এবং একজন নিখোঁজ হন। এর পরই মার্কিন ঘাঁটিতে হামলা জোরদার করে ইরান।
১৩ ঘণ্টা আগে
কোস্টগার্ডের ক্যাপ্টেন নোয়েমি কায়াবিয়াব ফেরিতে থাকা মোট আরোহীর সংখ্যা নিশ্চিত করে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার কাজ জোরদার করা হয়েছে। কোড়ন এলাকাটি স্বচ্ছ নীল পানি ও প্রবাল প্রাচীরের জন্য বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হওয়ায়, নিখোঁজদের মধ্যে দেশি-বিদেশি পর্যটক থাকতে পারেন বলে ধারণা ক
১৭ ঘণ্টা আগে