নিউইয়র্কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বাংলাদেশি তরুণীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নিশাত জান্নাত। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাস্তা পারাপারের সময় একটি ময়লার ট্রাকের ধাক্কায় বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২০ মার্চ) রাত ১২টার দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম নিশাত জান্নাত। তার বয়স ১৯ বছর। তিনি নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

ময়লার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে নিউইয়র্ক পুলিশ। ট্রাকটি রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিম দিকে যাচ্ছিল এবং ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেইনে ডান দিকে মোড় নেওয়ার সময় নিশাতকে আঘাত করে। জরুরি চিকিৎসাসেবা (ইএমএস) কর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।

ট্রাকটির চালক ৩৮ বছর বয়সী এক নারী ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাত পান। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।

ট্রাকটির মালিক কোম্পানি রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে বলেছে, তদন্তে তারা পুলিশকে সহযোগিতা করছে। এ ছাড়া এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র গভীর শোকা প্রকাশ করেছেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিহতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

নিহত নিশাতদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁওয়ে। তার বাবা হেলাল উদ্দিন স্থানীয় উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। নিশাতের এক বড় বোন এবং ৪ ও ৯ বছর বয়সী আরও দুই ছোট বোন আছেন। বড় নওশিন বলেন, ‘আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।’

নিশাতের বাবা বলেন, সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় আট বছর আগে এসেছি নিউইয়র্কে। ৪ কন্যার দ্বিতীয় ছিল নিশাত। সিটি কলেজ অব নিউইয়র্কে পড়াশোনার পাশাপাশি কাজ করছিল। স্থানীয় সময় মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নিউইয়র্কেই তাকে দাফন করা হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শ্রীলঙ্কায় ২ কারাগারে দাঙ্গায় নিহত ৩, আহত ২৩— বন্দির চাপে বাড়ছে সংকট

৯ ঘণ্টা আগে

মার্কিন মানবাধিকার সংস্থা এইচআরএফকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা রাশিয়ার

২০১৫ সালে ‘অবাঞ্ছিত সংগঠন’ আইন কার্যকর হওয়ার পর থেকে রাশিয়া শত শত বিদেশি সংস্থাকে কালো তালিকাভুক্ত করেছে। এই তালিকায় রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, বিভিন্ন স্বাধীন সংবাদমাধ্যম এবং যুক্তরাষ্ট্রের ইয়েল ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানও।

১০ ঘণ্টা আগে

রাজনৈতিক আশ্রয় ইস্যুর সমাধান, কূটনৈতিক সম্পর্কে ফিরল মেক্সিকো-পেরু

সম্পর্ক পুনঃস্থাপনের পেছনে পেরুর নতুন ডানপন্থি প্রেসিডেন্ট কেইকো ফুজিমোরির ভূমিকা গুরুত্বপূর্ণ। গত জুলাইয়ে দায়িত্ব নেওয়ার আগেই তিনি মেক্সিকোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

১০ ঘণ্টা আগে

ওয়াইল্ডবেরিজে ইউক্রেনের ধারাবাহিক হামলা, রাশিয়ার ই-কমার্স খাতে বড় ধাক্কা

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গত ১৮ জুলাই থেকে প্রায় প্রতি রাতেই রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ওয়াইল্ডবেরিজের গুদামগুলোতে হামলা হচ্ছে। এখন পর্যন্ত অন্তত ২০টি গুদাম লক্ষ্যবস্তু হয়েছে। এসব হামলায় বড় অগ্নিকাণ্ড, বিপুল পরিমাণ পণ্যের ক্ষয়ক্ষতি এবং দেশটির বিস্তৃত সরবরাহ নেটওয়ার্কে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়

১১ ঘণ্টা আগে