ডেস্ক, রাজনীতি ডটকম

মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার নির্বাচনী প্রচারণাকালে এক মেয়র প্রার্থীকে হত্যা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনাটি জুন মাসের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার একটি অংশ। খবর এএফপির।
তামাউলিপাস রাজ্যের অ্যাটর্নি জেনারেল ইরভিং ব্যারিওস জানান, নোয় রামোসের ওপর ছুরি হামলাকারীর অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা মুখপাত্র জর্জ কুয়েলার মিলেনিও টেলিভিশনকে বলেন, রামোস আঁততায়ির আঘাতে নিহত হয়েছেন। স্থানীয় মিডিয়ার মতে, মধ্য-ডানপন্থী প্রার্থী মাতে নগরীর বাসিন্দাদের সঙ্গে দেখা করার জন্য রাস্তায় হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি তার ওপর ছুরি হামলা চালায়।
মেক্সিকান রাজনীতিবিদরা প্রায়ই বিশেষত নির্বাচনী প্রচারণাকালে দুর্নীতি ও মাদক চোরাচালানের সাথে জড়িতদের হাতে রক্তপাতের শিকার হন। গবেষণা সংস্থা ল্যাবরেটরিও ইলেক্টোরালের মতে, গত জুন থেকে মেক্সিকো জুড়ে প্রায় ৩০ জন নির্বাচনী প্রার্থীকে হত্যা করা হয়েছে। নিহত প্রার্থীদের মধ্যে মেক্সিকোর সবচেয়ে বিপজ্জনক নগরী সেলয়াতে প্রচারণা চালানোর সময় মেয়র গিসেলা গায়তানকে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’
৯ ঘণ্টা আগে
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।
৯ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ
১৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
২০ ঘণ্টা আগে