ইউরোপীয় ইউনিয়ন ‘বিলুপ্ত’ হওয়া উচিত: ইলন মাস্ক

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের ওর ১৪ কোটি জরিমানা আরোপ করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ইউরোপের ২৭ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিলুপ্ত করা উচিত।

সম্প্রতি অনলাইন কনটেন্টের নিয়ম-কানুন লঙ্ঘনের দায়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) এক্সের ওপর এই জরিমানা আরোপ করা হয়।

মূলত নীতিমালা ভঙ্গের অভিযোগে এই প্রথমবার ডিএসএ আইনে কোনও বড় প্ল্যাটফর্মের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিল ইউরোপীয় কমিশন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বড় অঙ্কের এই জরিমানার পর করা পাল্টা মন্তব্যে টেসলা ও এক্স–এর মালিক ইলন মাস্ক শনিবার তার ২৩ কোটি অনুসারীকে উদ্দেশ্য করে বলেছেন- ইইউ ‘বিলুপ্ত’ হওয়া উচিত।

এর আগে গত বৃহস্পতিবার ঘোষিত এক হাইপ্রোফাইল তদন্তের পর শুক্রবার এক্স প্ল্যাটফর্মকে ১২ কোটি ইউরো (১৪ কোটি ডলার) জরিমানা করে ইউরোপীয় ব্লকটি। মূলত এই তদন্তকে বড় প্রযুক্তি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণে ইইউর সক্ষমতা প্রমাণের পরীক্ষাস্বরূপ দেখা হচ্ছিল।

অবশ্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দ্রুতই এই জরিমানার সমালোচনা করে। প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প ও মাস্ক দু’জনই সরকারি খরচ কমানো এবং ফেডারেল কর্মীবাহিনী ছাঁটাইয়ের মতো ইস্যুতে অভিন্ন অবস্থানে ছিলেন, যদিও পরে তাদের সম্পর্ক খারাপ হয়।

জরিমানার খবর প্রকাশের পর মাস্ক তার এক্স অ্যাকাউন্টে লেখেন, “ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) বিলুপ্ত করা উচিত এবং সার্বভৌম ক্ষমতা দেশগুলোর হাতেই ফিরে যাওয়া উচিত, যাতে প্রতিটি সরকার তাদের দেশের জনগণকে আরও ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে।”

পরে এক ব্যবহারকারী তার মন্তব্যটি পুনরায় পোস্ট করলে মাস্ক জবাব দেন, “আমি সত্যিই বলেছি। এটা কোনও মজা নয়।”

আরেক পোস্টে বিশ্বের অন্যতম শীর্ষ এই ধনকুবের লেখেন, “আমি ইউরোপকে ভালোবাসি, কিন্তু ইইউ নামের এই আমলাতান্ত্রিক দানবকে ভালোবাসি না।”

সংবাদমাধ্যম বলছে, কিছুদিন আগেই ইউরোপে ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) নামে যুগান্তকারী আইন করা হয়েছে। আর সেই আইনের প্রথম শিকার হলো মাস্কের এক্স। কমিশন বলছে, ডিএসএ-এর স্বচ্ছতার নিয়ম ভেঙেছে এক্স প্ল্যাটফর্ম।

ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার দাবি, এক্স প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা চাইলে অর্থের বিনিময়ে তাদের প্রোফাইলে ব্লু বা নীল টিক চিহ্ন বা ব্যাজ যুক্ত করতে পারেন। এই নীল চিহ্নের ডিজাইন নিয়ে আপত্তি তুলেছে তারা। ফলে ওই ব্লু টিকধারী অ্যাকাউন্ট নিয়ে ব্যবহারকারীদের মধ্যে ‘ভ্রান্ত ধারণা’ তৈরি হতে পারে। এতে অনেকেই প্রতারণার শিকার হতে পারেন।

ইউরোপ মূলত বড় বড় প্রযুক্তি কোম্পানির লাগাম টেনে ধরার চেষ্টা করছে। এর মাধ্যমে ছোট প্রযুক্তি কোম্পানিগুলোর জন্যও জায়গা তৈরি করাই তাদের লক্ষ্য। সেই সঙ্গে গ্রাহকরা যেন আরও স্বাধীনতা পান, তা নিশ্চিত করাও এই প্রচেষ্টার লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে।

সূত্র: ডেইলি মেইল, জিবি নিউজ, নিউজ অস্ট্রেলিয়া, জিও নিউজ

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

আইএসপিআর জানায়, আর্মি রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো মূলত নির্ভুলভাবে লক্ষ্যভেদে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই তৈরি করা হয়েছে। ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রটিতে উন্নত এভিয়নিক্স এবং আধুনিক নেভিগেশন ব্যবস্থা যুক্ত করা হয়েছ

৮ ঘণ্টা আগে

ইরান ইস্যুতে ধৈর্য ‘ফুরিয়ে আসছে’— শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আর বেশি ধৈর্য ধরব না। তাদের একটি চুক্তি করা উচিত।’ ইরানের গোপন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের বিষয়ে ট্রাম্প ইঙ্গিত দেন যে, এটি মূলত জনসংযোগের (পাবলিক রিলেশনস) কারণে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া দরকার।

৯ ঘণ্টা আগে

ভারত-আমিরাত প্রতিরক্ষা চুক্তি ও বড় বিনিয়োগের ঘোষণা

এই সফরের মধ্য দিয়ে ভারতীয় অবকাঠামো ও আর্থিক প্রতিষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা অংশীদারত্ব ছাড়াও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় 'সংলাপ ও কূটনীতি'র ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

১০ ঘণ্টা আগে

আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ফৌজদারি অভিযোগ প্রত্যাহারের বিষয়ে রয়টার্স মন্তব্য জানতে চাইলে আদানি গ্রুপ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যদিও এর আগে প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছিল।

১০ ঘণ্টা আগে