ডেস্ক, রাজনীতি ডটকম

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।
মঙ্গলবার (৭ জুলাই) খালিজ টাইমস ও আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, নতুন এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে পর্যটকদের আর আলাদাভাবে ভিসার আবেদন এবং ভ্রমণের অন্যান্য বুকিং করতে হবে না। সবকিছুই একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের মাধ্যমে সম্পন্ন করা যাবে।
সৌদি পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, যোগ্য ও অনুমোদিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সেবাদাতাদের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। তারা সৌদি আরবের নির্ধারিত সেবামান পূরণ করবে এবং গ্রাহকদের জন্য ২৪ ঘণ্টা সহায়তা সেবা দেবে।
নতুন ব্যবস্থায় পর্যটকরা বিমান টিকিট, অনুমোদিত আবাসন, ইলেকট্রনিক পর্যটন ভিসা, বিভিন্ন ভ্রমণ অভিজ্ঞতা, বিনোদনমূলক কার্যক্রম ও ইভেন্ট—সবকিছু একটি বুকিংয়ের আওতায় যুক্ত করতে পারবেন। ফলে পুরো ভ্রমণ পরিকল্পনা আরও সহজ ও ঝামেলামুক্ত হবে।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব এক বিবৃতিতে বলেন, ‘সৌদি আরবের পর্যটন খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্যাকেজ ভিসা আমাদের সেই অঙ্গীকারেরই প্রতিফলন, যার লক্ষ্য ভ্রমণকে আরও সহজ ও নির্বিঘ্ন করা।’
তিনি বলেন, ‘ভ্রমণ বুকিংয়ের সঙ্গে ভিসা প্রদান প্রক্রিয়া একীভূত করার মাধ্যমে আমরা দর্শনার্থীদের পুরো যাত্রাকে আরও সহজ করছি এবং একটি সমন্বিত ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করছি। একই সঙ্গে এই উদ্যোগ পর্যটন খাতের বিভিন্ন অংশীদারের মধ্যে সহযোগিতা আরও জোরদার করবে এবং সৌদি আরবকে সহজে ভ্রমণযোগ্য বৈশ্বিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।’
পরীক্ষামূলকভাবে চালু
প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকটি আন্তর্জাতিক বাজারে অনুমোদিত ট্রাভেল সেবাদাতাদের মাধ্যমে পরীক্ষামূলকভাবে (পাইলট পর্যায়ে) এই কর্মসূচি চালু করা হচ্ছে। পরে ধাপে ধাপে এটি আরও বিভিন্ন দেশে সম্প্রসারণ করা হবে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলট পর্যায়ে ডিজিটাল প্ল্যাটফর্মের প্রস্তুতি, ২৪ ঘণ্টার কারিগরি সহায়তা এবং পর্যটকদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ নিশ্চিত করার মতো কিছু নির্দিষ্ট পরিচালনাগত শর্ত পূরণ করতে হবে।
সরকারের ভাষ্য, নতুন ‘প্যাকেজ ভিসা’ শুধু একটি নতুন সেবা নয়, বরং ভ্রমণকে আরও সহজ করা, বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্ব জোরদার করা, সমন্বিত পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করা এবং বিশ্বের আরও বেশি মানুষের কাছে সৌদি আরবের বৈচিত্র্যময় পর্যটন গন্তব্য তুলে ধরার বৃহত্তর পরিকল্পনার অংশ।
ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ
খালিজ টাইমস জানিয়েছে, ‘ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব পর্যটকদের জন্য বেশ কয়েকটি নতুন সেবা চালু করেছে। এর মধ্যে রয়েছে ই-ট্যুরিস্ট ভিসা, অন-অ্যারাইভাল ভিসা, ট্রানজিট ভিসাসহ আরও বিভিন্ন সুবিধা।
এসব উদ্যোগের ফলে ২০২৫ সালে সৌদি আরবে বিদেশি পর্যটকের সংখ্যা ২ কোটি ৯০ লাখেরও বেশি হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
পাকিস্তানসহ গুরুত্বপূর্ণ বাজারকে লক্ষ্য
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাজার থেকে আরও বেশি পর্যটক আকর্ষণের লক্ষ্যেও নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবছর হজ, ওমরাহ, কর্মসংস্থান, ব্যবসা ও পর্যটনের উদ্দেশ্যে বিপুলসংখ্যক পাকিস্তানি সৌদি আরব সফর করেন। পাকিস্তান কর্তৃপক্ষের উপাত্ত অনুযায়ী, ২০২৪ সালে দেশটি থেকে সৌদি আরবে ভ্রমণকারীর সংখ্যা ছিল ২৭ লাখ। ২০২৫ সালে তা বেড়ে আনুমানিক ২৮ লাখ ৭০ হাজারে পৌঁছেছে।
এ তথ্য চলতি বছরের শুরুতে করাচিতে অনুষ্ঠিত একটি সৌদি পর্যটন অনুষ্ঠানে উপস্থাপন করা হয়। নতুন ‘প্যাকেজ ভিসা’ চালুর ফলে পাকিস্তানসহ আন্তর্জাতিক পর্যটকদের জন্য দেশটিতে ভ্রমণ আরও সহজ হবে এবং পর্যটন খাতের প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১২ ঘণ্টা আগে
ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
১৩ ঘণ্টা আগে
ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড
১৩ ঘণ্টা আগে
প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকার বেসামরিক প্রশাসনের দায়িত্ব পালন করে আসা নিজেদের সরকারি কাঠামো বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে উপত্যকাটির বেসামরিক প্রশাসনের দায়িত্ব প্রস্তাবিত টেকনোক্র্যাট কমিটির হাতে তুলে দেওয়ার পথ আরও সুগম হলো।
১ দিন আগে