ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলের অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৭৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ৪ হাজার ৫০৬টি শিশু মারা গেছে। আর উপত্যকাটিতে হামলায় আহত হয়েছেন ২৭ হাজার ৪৯০ জন ফিলিস্তিনি। এতে প্রতিদিন গড়ে ৩২০ জন করে নিহত হচ্ছে বলে জাতিসংঘ। খবর আল-জাজিরার
এদিকে গাজার সবচেয়ে বড় দুই হাসপাতাল কয়েক দিন ধরেই অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। এরই মধ্যে হাসপাতালটির কার্ডিয়াক ওয়ার্ড পুরোপুরি ধ্বংস করে দিয়েছে দখলদাররা। গুলি চালাচ্ছে সাধারণ মানুষের ওপর।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনিবার্য মৃত্যুর মুখোমুখি হাসপাতালের রোগী ও আহতরা। কারণ, তাদের জোর করে রাস্তায় বের করে দিচ্ছে ইসরায়েলি বাহিনী। হাসপাতালটির পরিচালক জানিয়েছেন, চরম বিপদে রয়েছেন ৩৬ শিশুসহ ৬৫০ রোগী। ইনকিউবেটরে থাকা অর্ধশত শিশুও মৃত্যুঝুঁকিতে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাস ইসরায়েলে হামলা চালায়। এর পর থেকেই গাজায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েল বলেছে, হামাসের সদস্যরা অন্তত ১ হাজার ২০০ মানুষকে হত্যা করেছেন। ২৪০ জনের বেশি মানুষকে জিম্মি করেছেন। এরপর ইসরায়েল আকাশপথে হামলা চালায় গাজায়। পরে তারা স্থল অভিযানও শুরু করে।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবারের পর প্রায় দু’দিন ফিলিস্তিনি হতাহতের পরিসংখ্যান দেওয়া বন্ধ ছিল। রোববার নিহতের সংখ্যা বেড়ে ১১ হাজার ১৩০ বলে জানায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।
৮ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব
৯ ঘণ্টা আগে
ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
১১ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
১২ ঘণ্টা আগে