ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ও নিউইয়র্ক সিটির কুইন্সের প্রথম মুসলিম বিচারপতি হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন সোমা এস সাইদ। নির্বাচনে দুই লাখ ৬০ হাজারের বেশি ভোট পেয়ে এ স্বীকৃতি অর্জন করেন তিনি।
বুধবার (৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে সোমার পরিবার এ তথ্য জানিয়েছে। সোমা এর আগে কুইন্স কাউন্টি উইমেনস বার অ্যাসোসিয়েশনের প্রথম দক্ষিণ এশীয় ও মুসলিম নারী সভাপতি ছিলেন।
সোমা সাঈদের জন্ম টাঙ্গাইলে। তার বাবা আফতাব উদ্দিন সাঈদ ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, মা ছিলেন প্রধান শিক্ষিক। সোমা ও তার স্বামী মিজান চৌধুরী বর্তমানে নিউইয়র্কের কুইন্সে বসবাস করছেন।
সোমা ২০২১ সালে কুইন্স কাউন্টি থেকে নিউ ইয়র্ক সিটি সিভিল কোর্টের বিচারক নির্বাচিত হন। এরপর থেকে আইনি ও নাগরিক পরিমণ্ডলে তিনি সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
বিচারপতি সোমা সাঈদ অবিচল অঙ্গীকার, বৈচিত্র্য, প্রতিনিধিত্ব ও ন্যায়বিচারের প্রতি নিষ্ঠার জন্য পরিচিত। নিউইয়র্কের আইন অঙ্গনে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ছিলেন নিউইয়র্ক সিটি সমঅধিকার প্রয়োগ পরিষদের সহসভাপতি ও নিউইয়র্ক সিটি ন্যায়বিচারের অধিকার পরিষদের বোর্ড সদস্য। নিউইয়র্ক মার্কিন-এশীয় বিচারকদের সংস্থার সদস্যও ছিলেন তিনি।

নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি। গত মার্চের শুরুর দিকে দেশটির নীতি-নির্ধারণী পরিষদ 'অ্যাসেম্বলি অব এক্সপার্টস' তাঁকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে।
২০ ঘণ্টা আগে
চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে ‘তিন দেশের সবার ওপর হামলা’ হিসেবে বিবেচনা করা হবে। তিন দেশের প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, চুক্তির মূল উদ্দেশ্য হলো ‘যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা’ এবং ‘তিন দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার সব দিক আরও
১ দিন আগে
হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতাকে যুদ্ধ বন্ধে বৃহত্তর একটি চুক্তির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। এর পর বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানি পথ হরমুজ প্রণালিতে ইরান কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
১ দিন আগে
শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অবরোধ চলে।
১ দিন আগে