ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননের বৈরুত ও দক্ষিণ লেবাননে ব্যাংকসহ বিভিন্ন স্থানে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই জানিয়েছে।
আইডিএফের দাবি, ওই প্রতিষ্ঠানগুলো হিজবুল্লাহকে অর্থায়নকারী সংস্থার সাথে যুক্ত।
আইডিএফের বরাত দিয়ে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বেশিরভাগ হামলা লাইসেন্সবিহীন গ্রে-মার্কেট ব্যাংকের শাখাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যা হিজবুল্লাহর নগদ অর্থের অন্যতম বড় উৎস।
আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহকে সহায়তাকারী ব্যাংকের শাখাগুলোতে কয়েক মিলিয়ন ডলার রয়েছে, যার মধ্যে তহবিল রয়েছে, যা সরাসরি হিজবুল্লাহর সামরিক বাহিনীর অস্ত্র কেনার জন্য ব্যবহৃত হয়। এছাড়া হিজবুল্লাহর সামরিক শাখা থেকে অপারেটিভদের বেতন প্রদান ও বিতরণের জন্য ব্যবহৃত হয়।
লেবাননের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এনএনএ’র খবরে বলা হয়, পূর্ব বেক্কা ভ্যালিসহ বিভিন্ন জায়গায় ব্যাংক আল কার্দ আল হাসান অ্যাসোসিয়েশনের বিভিন্ন শাখায় ইসরায়েলি বিমান হামলা চালিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননজুড়ে ওই ব্যাংকটির ৩০টির বেশি শাখা রয়েছে। এর মধ্যে ১৫টি আছে বৈরুতের জনবহুল এলাকায়।
রবিবার সন্ধ্যায় এক বিবৃতিতে আইডিএফের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি সতর্ক করে বলেন, হিজবুল্লাহর ‘সন্ত্রাসী’ কার্যক্রমে অর্থদান করে, এমন প্রতিষ্ঠানের কাছে যারা রয়েছেন, তাদের অবিলম্বে সেখান থেকে সরে যেতে হবে।
এ সময় তিনি বলেন, আগামী কয়েক ঘণ্টায় কয়েকটি টার্গেটে হামলা চালানো হবে এবং আরও কিছু জায়গায় রাতভর হামলা করা হবে।
আইডিএফের এক বিবৃতিতে বলা হয়, এই হামলা হিজবুল্লাহর সন্ত্রাসী কার্যক্রমের ক্ষতি করার চলমান প্রচেষ্টার অংশ। এর ফলে হিজবুল্লাহর সামরিক কার্যক্রম ব্যাহত হবে এবং হিজবুল্লাহকে তার সামরিক সক্ষমতা পুনরুদ্ধার করা কঠিন করে তুলবে। সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।
২০ ঘণ্টা আগে
দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র
১ দিন আগে
কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১ দিন আগে
ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
১ দিন আগে