পাকিস্তানে তালিবানের হামলায় পুলিশের ১০ সদস্য নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

পাকিস্তানের উত্তর-পশ্চিম এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সশস্ত্র সদস্যরা তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে পুলিশের ১০ কর্মকর্তাকে হত্যা করেছে। শুক্রবার পুলিশ এমনটি জানায়।

খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় বৃহস্পতিবার রাতের ওই হামলায় নিরাপত্তা বাহিনীর আরও কয়েকজন সদস্য আহত হন বলে জানান স্থানীয় পুলিশ কর্মকর্তা আব্দুল রউফ।

তিনি বলেন, হামলাকারীরাও হতাহত হয়েছে। কিন্তু দ্রাবান শহরের তল্লাশি চৌকিটিতে অতিরিক্ত বাহিনী পাঠালে হামলাকারীরা তাদের হতাহত সঙ্গীদের নিয়ে পালিয়ে যায়।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্ডাপুর এক বিবৃতিতে নিরাপত্তা বাহিনীর নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে জানিয়েছে, এটি তাদের শীর্ষ নেতা ওস্তাদ কুরেশির হত্যার প্রতিশোধ।

পাকিস্তানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, কুরেশি বাজৌর জেলায় এক সামরিক অভিযানে নিহত নয়জনের একজন ছিলেন।

এর আগে খাইবার পাখতুনখোয়ার বাজৌর জেলা ও পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে দুটি পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ১৯ বিদ্রোহীকে হত্যা করে। এর ২৪ ঘণ্টা না যেতেই আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার ঘটনা ঘটল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কোমে আলি খামেনির শোকযাত্রায় লাখো মানুষের ঢল

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।

১৯ ঘণ্টা আগে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

২০ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

১ দিন আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

১ দিন আগে