ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলার প্রস্তুতির নির্দেশ খামেনির

ডেস্ক, রাজনীতি ডটকম

এবার ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গাজা ও লেবাননে সংঘাতসহ নানা ইস্যুতে ইসরায়েলের ওপর চরম ক্ষুব্ধ ইরান। দুই পক্ষের মধ্যে এরই মধ্যে ঘটে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।

ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এ সংক্রান্ত এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। তাদের বরাত দিয়ে আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্য কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।

তেহরানের যুদ্ধ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত তিনজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস বলেছে, ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানার পর সর্বোচ্চ নেতা খামেনি গত সোমবার (২৮ অক্টোবর) তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে পরিকল্পনার (হামলার) নির্দেশ দিয়েছেন। ইরানের সামরিক কর্মকর্তারা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর সম্ভাব্য তালিকা তৈরি করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার বিশদ বিবরণ ও ক্ষয়ক্ষতির প্রতিবেদন পর্যালোচনা করার পরে আয়াতুল্লাহ তার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তিনি তার জেনারেলদের বলেছেন, ইহুদিবাদীদের হামলায় আমরা প্রতিক্রিয়াহীন থাকতে পারি না। আমাদের প্রতিক্রিয়ার অভাব মানে ইসরায়েলের কাছে পরাজয় স্বীকার করা।

ইরানের মিডিয়া অনুযায়ী, দেশটির বিপ্লবী গার্ড কর্পসের ডেপুটি কমান্ডার জেনারেল আলি ফাদাভি বলেছেন, ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া নিশ্চিত। ৪০ বছরে আমরা কখনোই কোনো আগ্রাসনকে উত্তরহীন রাখিনি। আমরা একটি অভিযানের মাধ্যমেই ইহুদিবাদীদের যা যা আছে, তা সব ধ্বংস করতে সক্ষম।

এর আগে বুধবার (৩০ অক্টোবর) একটি উচ্চপদস্থ সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটি ভয়াবহ প্রতিক্রিয়া দেখা যাবে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘটতে পারে।

ইরান কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ওই সূত্র সিএনএনকে বলেছে, ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে ‘সুনির্দিষ্ট’ ও ‘বেদনাদায়ক’। হামলার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও, সূত্রের মতে, ‘এটি সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিন ঘটবে।’

সূত্র: নিউইয়র্ক টাইমস, টাইমস অব ইসরায়েল

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নিরাপত্তার চাদরে ইসলামাবাদ, দুই দিনের সরকারি ছুটি

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের নেতৃত্বে শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা এই ঐতিহাসিক বৈঠকে অংশ নিচ্ছেন।

৫ ঘণ্টা আগে

ইরানে বিমান বিধ্বংসী ‘অত্যাধুনিক অস্ত্র’ দিচ্ছে চীন

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত থামাতে মধ্যস্থতার ভূমিকায় থাকার কথা বলেছিল বেইজিং। সেই অবস্থান ধরে রেখেই যদি গোপনে অস্ত্র সরবরাহ করা হয়, তবে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

৫ ঘণ্টা আগে

আলোচনা ব্যর্থ হলে ইরানে বিধ্বংসী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্পের ভাষায়, যুক্তরাষ্ট্র এখন সামরিক শক্তি পুনর্বিন্যাসের মধ্য দিয়ে যাচ্ছে এবং আগের চেয়ে আরও উন্নত অস্ত্র প্রস্তুত রাখা হচ্ছে। কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে এসব সক্ষমতা ব্যবহার করা হবে বলেও সতর্ক করেন তিনি।

৫ ঘণ্টা আগে

ইসরায়েলি হামলায় লেবাননের নিরাপত্তা বাহিনীর ১৩ সদস্য নিহত

এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই লেবানন সরকার সাফ জানিয়ে দিয়েছে, ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর করা অপরিহার্য। একদিকে ইরান একে ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ বলে দাবি করলেও, ইসরায়েল লেবাননকে এই চুক্তির বাইরে রাখায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

৭ ঘণ্টা আগে