ইসরায়েলি হামলায় ইরানের ২ সেনা নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানে ইসরায়েলি হামলায় দুই সেনা নিহত হয়েছেন। ইরানের সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। শনিবার (২৬ অক্টোবর) ভোরের এই হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের প্রায় ২০টি স্থাপনায় হামলা চালায়। এগুলোর মধ্যে ইলাম, খুজেস্তান ও তেহরানের সামরিক ঘাঁটিগুলো উল্লেখযোগ্য। ইরানি সামরিক বাহিনী হামলাটি সামরিক স্থাপনায় চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে। তবে এতে সীমিত পরিমাণ ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।

ইসরায়েল এই হামলার প্রতিশোধ নেওয়ার ব্যাপারে ইরানকে সতর্ক করে দিয়েছে। দেশটি বলেছে, ইরান পাল্টা আক্রমণের চেষ্টা করলে তারা আবার হামলা করতে বাধ্য হবে এবং তাদের নিশানায় ইরানের আরও লক্ষ্যবস্তু রয়েছে, যেগুলোতে আঘাত হানা হতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র বলেছেন, ওয়াশিংটন ইসরায়েলের এই হামলার ব্যাপারে অবগত ছিল, তবে এতে নিজেরা অংশ নেয়নি। এটিকে ইসরায়েলের ‘আত্মরক্ষামূলক পদক্ষেপ’ বলে বর্ণনা করেছে ওয়াশিংটন। পেন্টাগনও ইসরায়েলের নিরাপত্তা এবং আত্মরক্ষার অধিকারের প্রতি তাদের ‘অটল প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছে।

এরই মধ্যে ইসরায়েলের এই আক্রমণের নিন্দা জানিয়েছে মালয়েশিয়া, সৌদি আরব এবং ওমান। সৌদি আরব বলেছে, এটি একটি দেশের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইন ও রীতির লঙ্ঘন।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই অঞ্চলে ধারাবাহিক উত্তেজনার বিরোধিতা করে রিয়াদ। অঞ্চলটির মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করে এমন সংঘাতও চায় না সৌদি আরব। সব পক্ষকে সর্বোচ্চ সংযম ও উত্তেজনা কমানোরও আহ্বান জানিয়েছে ম্যধপ্রাচ্যের দেশটি।

ইরানে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে মালয়েশিয়াও। এই হামলাকে সুস্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও উল্লেখ করেছে দেশটি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের শর্তে ইঙ্গিত— জটিল হতে যাচ্ছে আলোচনা

পল অ্যাডামস বলছেন, গত এক বছরে আলোচনার চালাকালে দুবার হামলার শিকার হওয়ার কারণে ইরান এখন নিশ্চয়তা চায়, যেন ভবিষ্যতে আবার এমন হামলা না হয়। তবে বাস্তবতা হলো— কেউই খুব একটা বিশ্বাস করে না যে এসব বড় বড় সমস্যার সমাধান ইসলামাবাদে বসে হয়ে যাবে।

৩ ঘণ্টা আগে

শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে বসেছেন জে ডি ভ্যান্স: হোয়াইট হাউজ

মার্কিন প্রতিনিধিদলের হয়ে ইরানি কর্মকর্তাদের সঙ্গে মূল বৈঠকে বসার আগে জে ডি ভ্যান্স পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিলেন। বৈঠকে ভ্যান্সের সঙ্গে আরও ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

৩ ঘণ্টা আগে

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল

বৈঠকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও উপস্থিত ছিলেন। তবে বৈঠকের বিস্তারিত সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।

৩ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের ওপর ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের প্রতি ‘পূর্ণ অবিশ্বাস’ নিয়ে ইরান আলোচনায় বসছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে আলাপকালে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন।

৪ ঘণ্টা আগে