ডেস্ক, রাজনীতি ডটকম

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরে দেশটির মিনাস গেরাইসে এ দুর্ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি সাও পাওলো থেকে রওনা হয়েছিল। পথে টায়ার বিস্ফোরিত হলে নিয়ন্ত্রণ হারান চালাক। এ সময় ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।
মিনাস গেরাইস ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ১৩ জনকে টিওফিলো ওটোনি শহরের কাছে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়েছে। তদন্ত করে দুর্ঘটনার কারণ নির্ধারণ করা হবে।
পুলিশ ৩৮ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন। সড়ক থেকে বাসের ধ্বংসাবশেষ সরাতে ক্রেনের প্রয়োজন হয়েছে।
এ ব্যাপারে গভর্নর রোমিউ জেমা এক্সে এক পোস্টে লিখেছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ট্র্যাজেডি মোকাবিলার জন্য সবচেয়ে মানবিক উপায়ে সহায়তা করতে আমরা কাজ করছি।
রয়টার্স জানায়, এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। এক বিবৃতিতে তিনি বলেন, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই ভয়ানক ট্র্যাজেডি থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের পুনরুদ্ধারের জন্য প্রার্থনা করছি।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
২১ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
১ দিন আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
১ দিন আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১ দিন আগে