প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাফায় রাতভর বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ ১৬ জন নিহত হয়েছে। রাফার পূর্বাঞ্চলের একটি বাড়িতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর সেখান থেকে তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গাজার দক্ষিণাঞ্চলকে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করা হলেও এখন সেখানেও হামলা চালানো হচ্ছে। গাজার কোনো স্থানই এখন আর নিরাপদ নয় বলে জানিয়েছে জাতিসংঘ। প্রতিদিনই গাজার এখানে সেখানে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করা হচ্ছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। তিন মাসের বেশি সময় ধরে গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সৈন্যরা।
গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ২৪ হাজার ৪৪৮ জন নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই শিশু। আহত হয়েছে আরও ৬১ হাজার ৫০৪ জন।
এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই আহ্বান জানান সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এর আগেও জাতিসংঘের পক্ষ থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে।
সুইজারল্যান্ডের ডেভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সম্মেলনে গুতেরেস বলেন, গাজায় যুদ্ধরত পক্ষগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এতে মানবিকসংকট আরও তীব্র হচ্ছে। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় এই যুদ্ধ বন্ধের জন্য তেমন কিছুই করছে না।
গুতেরেস বলেন, সেখানে বেসামরিক নাগরিক বিশেষ করে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। তাদেরকে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য করা হচ্ছে এবং কোনো ধরনের মানবিক সহায়তা সরবরাহের অনুমতি দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, সেখানে তাৎক্ষণিক যুদ্ধবিরতির জন্য আমি আবারও আহ্বান জানাচ্ছি। দ্বি-রাষ্ট্রীক সমাধানের মাধ্যমে সেখানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়েও জোর দেন তিনি।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক উচ্চপদস্থ বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির বরাতে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
১১ ঘণ্টা আগে
এর আগে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের গত মঙ্গলবার ইসলামাবাদের পথে রওয়ানা দেওয়ার কথা ছিল। তবে ইরান আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত না করায় তিনি ওয়াশিংটন ছাড়েননি। হোয়াইট হাউজ এখন বলছে, তার পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।
১১ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আবু নাছের শামীম (৫০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।
১৩ ঘণ্টা আগে
কিন্তু ইসলামাবাদে যদি দুপক্ষকে শেষ পর্যন্ত আলোচনায় বসানোও যায়ে, তাতেও কি ফল মিলবে? বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে এখনো বেশকিছু ইস্যু নিয়েই রয়ে গেছে তীব্র মতবিরোধ, যা সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। এমন বিষয়গুলোই নিচে তুলে ধরা হলো।
১৪ ঘণ্টা আগে