ইয়েমেনে মার্কিন বাহিনীর হামলা

ডেস্ক, রাজনীতি ডটকম

সপ্তাহ জুড়ে হুতি ও ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা বৃদ্ধি মধ্যে ইয়েমেনের রাজধানী সানায় ইরানের মিত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন সামরিক স্থাপনায় অতর্কিত বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এসব স্থাপনার মধ্যে ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড-ও-কন্ট্রোল সেন্টার রয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক মাধ্যম এক্স এ প্রকাশিত এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বলেছে, হুতিদের তৎপরতা ব্যাহত ও দমন করা এসব হামলার লক্ষ্য ছিল। এর আগে লোহিত সাগর, বাব আল-মানদেব প্রণালী ও এডেন উপসাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল বলেও দাবি করেছে সেন্টকম।

তবে ইয়েমেনে চালানো মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে- সে সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলা হয়নি। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজ এক প্রতিবদেনে জানায়, মার্কিন বাহিনী লোহিত সাগরের উপর থেকে হুতিদের অনেকগুলো ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র গুলি করে নামিয়েছে। এই আঘাত যুক্তরাষ্ট্র ও অংশীদার সেনাদের, আঞ্চলিক অংশীদারদের এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল সুরক্ষায় সেন্টকমের চলমান প্রতিশ্রুতির প্রতিফলন।

তবে এই হামলার মধ্যে শনিবার স্থানীয় সময় ভোররাতে সর্বশেষ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুতিরা। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তেল আবিবের জাফা এলাকায় আঘাত হানার আগে তারা ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। এই ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ১৬ জন আহত হয়েছে বলেও দাবি করা হয়।

এরও আগে বৃহস্পতিবার ভোরে তেল আবিবের দিকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল হুতিরা। এর কিছুক্ষণের মধ্যেই ইয়েমেনের সানা ও বন্দর শহর হোদেইদাহসহ দেশটির বিভিন্ন স্থানে কৌশলগত স্থাপনাগুলোতে ইসরায়েল বিমান হামলা চালায়। এসব হামলায় অন্তত নয়জন নিহত হয়। তবে গত সপ্তাহের সোমবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল হুতিরা। হুতিদের দাবি, গাজার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে এসব হামলা চালাচ্ছে তারা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানি প্রতিনিধিদল

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৬ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১৭ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

১৮ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

১৯ ঘণ্টা আগে