বড় ধাক্কা খেল কংগ্রেস, দিল্লি প্রধান অরবিন্দর সিংয়ের পদত্যাগ

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের দিল্লি কংগ্রেসের সভাপতি অরবিন্দর সিং লাভলি পদত্যাগ করেছেন।

আজ রোববার পদত্যাগ করেন লাভলি। পদত্যাগের কারণ হিসেবে দলীয় নেতার সঙ্গে বিরোধের কথা উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি কারণ হিসেবে আম আদমি পার্টির (এএপি) সঙ্গে কংগ্রেসের জোটের প্রসঙ্গও টেনেছেন তিনি।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনের তথ্যমতে, গত বছরের আগস্টে লাভলিকে দিল্লি কংগ্রেসের সভাপতি করা হয়েছিল। তখন তিনি অনিল চৌধুরীর স্থলাভিষিক্ত হয়েছিলেন।

২০০৩ থেকে ২০১৩ পর্যন্ত শীলা দীক্ষিতের নেতৃত্বাধীন দিল্লির কংগ্রেস সরকারের মন্ত্রী ছিলেন লাভলি। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন। ২০১৭ সালে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান। ২০২৮ সালে তিনি আবার কংগ্রেসে ফেরেন।

এনডিটিভির খবরে বলা হয়, জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে দেওয়া চিঠিতে লাভলি বলেছেন, তিনি যেহেতু দিল্লির কংগ্রেস কর্মীদের স্বার্থ রক্ষা করতে পারছেন না, তাই তিনি এই ইউনিটের প্রধান হিসেবে তাঁর দায়িত্ব চালিয়ে যাওয়ার কোনো কারণ দেখছেন না।

ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে দেওয়া চিঠিতে লাভলি বলেছেন, দিল্লি কংগ্রেস ইউনিট এমন একটি দলের (এএপি) সঙ্গে জোটের বিরুদ্ধে ছিল, যেটি কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও অবিশ্বাস্য সব দুর্নীতির অভিযোগ তুলে গঠিত হয়েছিল। তা সত্ত্বেও কংগ্রেস দিল্লিতে এএপির সঙ্গে জোট করার সিদ্ধান্ত নেয়।

লাভলি অভিযোগ করেছেন, দিল্লি কংগ্রেসের প্রধান হিসেবে তাঁর নেওয়া বেশ কয়েকটি সিদ্ধান্তে ভেটো দিয়েছেন সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক (দিল্লির দায়িত্বপ্রাপ্ত)।

লাভলি আরও বলেছেন, দিল্লি কংগ্রেসের সভাপতি নিযুক্ত হওয়ার পর থেকে তাঁকে এই শাখায় কোনো বড় পদে কাউকে নিয়োগ দেওয়ার সুযোগ পর্যন্ত দেয়নি সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক (দিল্লির দায়িত্বপ্রাপ্ত)।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

মাশহাদে চিরনিদ্রায় শায়িত আলি খামেনি, বিদায় জানাতে লাখো মানুষের ঢল

বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ

১৫ ঘণ্টা আগে

আমিরাতে বিগ টিকেট লটারিতে ১০ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি আতিক

বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

১৭ ঘণ্টা আগে

ওয়াশিংটনে কনস্যুলার সেবা নিতে ফি দেওয়া যাবে ডিজিটাল পদ্ধতিতে

দূতাবাস বিজ্ঞপ্তিতে বলেছে, ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ব্যাংক ও পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠানের নির্ধারিত সারচার্জ বা প্রসেসিং ফি প্রযোজ্য হবে, যা সেবাগ্রহীতাকে বহন করতে হবে। প্রযোজ্য সারচার্জের হার ব্যবহৃত পেমেন্ট পদ্ধতি অনুযায়ী ভিন্ন হতে পারে।

১৭ ঘণ্টা আগে

সন্দেভাজনদের বাংলাদেশে পুশব্যাক সম্পূর্ণ অবৈধ— বললেন আসামের বিধায়ক আজমল

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

১৭ ঘণ্টা আগে