ডেস্ক, রাজনীতি ডটকম

আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বাতিল করেছে দক্ষিণ আফ্রিকার দেশ জিম্বাবুয়ে। প্রেসিডেন্ট এমারসন মনানগাগওয়া এক আইনে স্বাক্ষর করার পর মৃত্যুদণ্ডে থাকা প্রায় ৬০ জন বন্দির সাজা পরিবর্তন হচ্ছে।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।
সর্বশেষ ২০০৫ সালে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল জিম্বাবুয়ে। যদিও আদালত হত্যা, রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ড প্রদান অব্যাহত রেখেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিকে জিম্বাবুয়েতে ৬০ জনের মতো মৃত্যুদণ্ডে দণ্ডিত মানুষ ছিলেন।
মঙ্গলবার সরকারি প্রজ্ঞাপনে প্রকাশিত মৃত্যুদণ্ড বিলোপ আইন বলেছে, আদালত আর কোনো অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করতে পারবে না এবং যে কোনো বিদ্যমান মৃত্যুদণ্ডকে কারাবাসে রূপান্তরিত করতে হবে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে নতুন আইনটিকে ঐতিহাসিক মুহূর্ত হিসাবে স্বাগত জানিয়ে বলেছে। তবে জরুরি অবস্থার সময় মৃত্যুদণ্ডের স্থগিতাদেশ প্রত্যাহার করা যেতে পারে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি বলেছে, আমরা কর্তৃপক্ষকে এখন দ্রুত মৃত্যুদণ্ডের সম্পূর্ণ বিলুপ্তির দিকে অগ্রসর হওয়ার জন্য অনুরোধ করছি। বিল সংশোধনীর অন্তর্ভুক্ত ধারাটি জরুরি অবস্থার সময়কালের জন্য মৃত্যুদণ্ড ব্যবহারের অনুমতি দেয়।
এ দিকে বিধান বিলুপ্তির বিষয়ে জিম্বাবুয়ের বিচারমন্ত্রী জিয়াম্বি জিয়াম্বি বলেন, মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা আইনি সংস্কারের চেয়েও বেশি কিছু। এটা ন্যায়বিচার আর মানবতার প্রতি আমাদের অঙ্গীকারের একটি বিবৃতি।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১৯ ঘণ্টা আগে
তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।
২০ ঘণ্টা আগে
সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব
২০ ঘণ্টা আগে
ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।
১ দিন আগে