রাশিয়ায় ইউক্রেনের হামলায় নিহত বেড়ে ২১

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ১৪: ০৪
বেলগোরোদে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। ছবি: সংগৃহীত

রাশিয়ার বেলগোরোদে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার (৩০ ডিসেম্বর) চালানো এই হামলায় নিহতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এর আগে হামলার পর প্রাথমিকভাবে শিশুসহ ১০ জনের নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।

প্রাণঘাতী এই হামলায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। রোববার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রাদেশিক রাজধানী বেলগোরোদের কেন্দ্রে ইউক্রেনের হামলায় তিন শিশুসহ অন্তত ২১ জন নিহত এবং আরও ১১১ জন আহত হয়েছেন বলে রুশ জরুরি মন্ত্রণালয় জানিয়েছে।

গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভ শনিবার বলেছেন, ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার (১৯ মাইল) দূরে অবস্থিত বেলগোরোদে শনিবার একটি আবাসিক এলাকায় এই হামলা চালানো হয়। টেলিগ্রামে দেওয়া পোস্টে তিনি সাইরেন বাজানোর সাথে সাথে সমস্ত বাসিন্দাকে বিমান হামলার আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করেন।

আল জাজিরা বলছে, বেলগোরোদ অঞ্চলটি ইউক্রেনের লুহানস্ক, সুমি এবং খারকিভ অঞ্চলের সীমান্তবর্তী। ইউক্রেনের এসব অঞ্চলের কয়েকটিতে গত শুক্রবার রাশিয়া ভয়াবহ হামলা চালায়। ওই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এছাড়া একটি মাতৃত্বকালীন হাসপাতাল, অ্যাপার্টমেন্ট ব্লক এবং বেশ কিছু স্কুলও ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

মূলত বেলগোরোদ রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৬০০ কিলোমিটার (৩৭৩ মাইল) দূরে অবস্থিত এবং ইউক্রেনের দিকে আক্রমণ চালানোর ক্ষেত্রে রুশ বাহিনীর জন্য এই শহরটি একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে কাজ করছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ইউক্রেনের এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। রুশ এই মন্ত্রণালয় বলেছে, তাদের বিমান বিধ্বংসী ইউনিট শুক্রবার বেলগোরোদ অঞ্চলে ১৩টি ইউক্রেনীয় রকেট ধ্বংস করেছে।

রাশিয়ার বাহিনী সারা দেশে ৩২টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে মস্কোর কর্মকর্তারা শনিবার জানান। মস্কো, ব্রায়ানস্ক, ওরিওল এবং কুরস্ক অঞ্চলের আকাশে ড্রোন দেখা গেছে বলেও মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। আকাশ প্রতিরক্ষার মাধ্যমে সকল ড্রোনই ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে মন্ত্রণালয়।

এদিকে রাশিয়া শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে প্রাণঘাতী এই হামলার বিষয়ে আলোচনার জন্য অনুরোধ করেছে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, এটি বেসামরিক শহরে কিয়েভ সরকারের সন্ত্রাসী হামলা।

তিনি দাবি করেছেন, ক্রীড়া কেন্দ্র, বরফের রিঙ্ক এবং একটি বিশ্ববিদ্যালয়কে লক্ষ্য করে ইউক্রেন এই হামলা চালিয়েছে কিয়েভ। তার ভাষায়, ‘এটি বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইচ্ছাকৃত, নির্বিচারে হামলা।’

তবে ইউক্রেন এবং তার মিত্ররা তার কথার দ্রুত পাল্টা জবাব দিয়ে বলেছে, রাশিয়া এই যুদ্ধ শুরু করেছে। জাতিসংঘে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত সের্হি ডভোর্নিক বলেছেন, ‘যতদিন এই যুদ্ধ ক্রেমলিনের স্বৈরশাসক চালিয়ে যাবে, ততদিন মৃত্যু ও দুর্ভোগের সংখ্যা বাড়তেই থাকবে।’

যুক্তরাজ্যের দূত থমাস ফিপস বলেছেন, হামলায় বেসামরিক হতাহতের ঘটনায় যুক্তরাজ্য ‘গভীরভাবে’ দুঃখিত। তবে তার দাবি, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের শান্তি উদ্যোগ, পুতিন হাঁটছেন উলেটো পথে

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।

৫ ঘণ্টা আগে

হরমুজে ফি বসানোর আলোচনা ইউরোপে, মালাক্কা মডেল চায় ওমান

হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব

৬ ঘণ্টা আগে

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৮ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৮ ঘণ্টা আগে