ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে মধ্য আমেরিকার নিকারাগুয়া। একইসঙ্গে এক ঘোষণায় শুক্রবার দেশটি ইসরাইলি সরকারকে ‘ফ্যাসিবাদী এবং গণহত্যাকারী’ বলে অভিহিত করেছে। নিকারাগুয়ান ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এই পদক্ষেপের ঘোষণা দেন।
শনিবার (১২ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা। এর আগে গাজা যুদ্ধের এক বছর পূর্তিতে ইসরাইলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস করে দেশটির কংগ্রেস।
মুরিলো, যিনি প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী। তিনি বলেছেন, তার স্বামী সরকারকে নির্দেশ দিয়েছেন ‘ইসরাইলের ফ্যাসিবাদী ও গণহত্যাকারী সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে’।
ঘোষণাটি মূলত একটি প্রতীকী, যেহেতু ইসরাইলে নিকারাগুয়ান রাজধানী মানাগুয়াতে কোনো আবাসিক রাষ্ট্রদূত নেই এবং দুই দেশের মধ্যে সম্পর্ক প্রায় অস্তিত্বহীন। এরপরও, ঘোষণাটি এমন এক সময়ে আসলো যখন গাজায় এবং লেবাননসহ মধ্যপ্রাচ্য জুড়ে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল।
গত এক বছরে ইসরাইলের নির্বিচার হামলায় গাজায় মৃতের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া গত কয়েক সপ্তাহে লেবাননে বোমা হামলায় আরও হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
নিকারাগুয়ান সরকার শুক্রবার গাজায় ইসরাইলের যুদ্ধের নিন্দা করেছে। দেশটি বলেছে যে যুদ্ধ এখন লেবাননের বিরুদ্ধে প্রসারিত হয়েছে এবং সিরিয়া, ইয়েমেন এবং ইরানকে মারাত্মকভাবে হুমকি দিচ্ছে।

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে একটি বিশেষ সরকারি ও সামরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকর
৪ ঘণ্টা আগে
ইরানের স্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মধ্যরাতের এই হামলায় মূলত ইরানের কেশম, সিরিক এবং হরমুজ প্রণালির খার্গ দ্বীপকে লক্ষ্যবস্তু করা হয়।
৪ ঘণ্টা আগে
আদালতের নতুন রায়ে লা পেনের জন্য আরেকটি বড় জটিলতা তৈরি হয়েছে। আদালত তিন বছরের কারাদণ্ড বহাল রাখলেও এর মধ্যে দুই বছর স্থগিত রাখা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক অ্যাংকল ট্যাগ বা গোড়ালিতে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র পরে কাটাতে হবে। এর ফলে তিনি আইনিভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও বাস্তবে সারা দেশ
১৫ ঘণ্টা আগে
পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।
১৯ ঘণ্টা আগে