ডেস্ক, রাজনীতি ডটকম

সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে ইরাক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরাকের জুমার নামের একটি শহর থেকে গতকাল রোববার এই হামলা চালানো হয়। কাতাইব হিজবুল্লাহ নামের একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইরাকি নিরাপত্তাবাহিনীর দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, রোববার ইরাকি শহর জুমার থেকে সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে অন্তত ৫টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারির পর এই প্রথম কোনো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী মার্কিন বাহিনীর ওপর হামলা চালাল।
এই হামলা এমন একসময়ে এল যখন, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। ওয়াশিংটন শিয়া আল-সুদানি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এই অবস্থায়, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি ফের ঝুলে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের।
সূত্র জানিয়েছে, একটি ছোট ট্রাকের পেছনে রাখা একটি রকেট লঞ্চারের সাহায্যে সিরিয়ার সীমান্তবর্তী শহর জুমার জুমার থেকে রকেটগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পরপরই একটি রকেট বিস্ফোরিত হয়ে ট্রাকটিতে আগুন ধরে যায়। সে সময় আকাশে একটি মার্কিন যুদ্ধবিমানও উড়ছিল। তবে সেই যুদ্ধবিমান থেকে ট্রাকটিতে কোনো হামলা চালানো হয়েছিল কি না তা নিশ্চিত করতে পারেনি সূত্রটি।
এদিকে ইরাকের কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, ইরাকি প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফরের সময় মার্কিন সেনাদের ইরাক থেকে প্রস্থানের বিষয়টি নিয়ে আলোচনায় সামান্য অগ্রগতি হওয়ায় ইরাকি সশস্ত্রগোষ্ঠীগুলো মার্কিন বাহিনীর ওপর আক্রমণ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।
এক বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহ বলেছে, ‘কিছুক্ষণ আগে যা ঘটেছে, তা শুরু।’

বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে—ওই ই-মেইলে বলা হয়, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, ইলেকশন অ্যাসিস্ট্যান্স কমিশনের কমিশনার হিসেবে আপনার দায়িত্ব অবিলম্বে কার্যকরভাবে শেষ করা হলো।’
৯ ঘণ্টা আগে
ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের হামলার জবাব হিসেবে বাহরাইন, কুয়েত ও কাতারে থাকা মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এসব দেশের পক্ষ থেকে বলা হয়েছে, তাদের ভূখণ্ড ইরানে হামলার জন্য ব্যবহার করা হয়নি।
৯ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) মাশহাদের দিকে এগিয়ে যায় খামেনির মরদেহবাহী ট্রাক। রাস্তার দুই পাশে কালো পোশাক পরা লাখো শোকাহত মানুষ ইরানের পতাকা, খামেনির ছবি ও বিপ্লবী স্লোগান লেখা লাল প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে ছিলেন। ধীরগতিতে এগিয়ে চলা শবযাত্রার সময় পুরো শহরে শোক, ধর্মীয় আবেগ ও প্রতিশোধের আহ্বানের মিশ্র পরিবেশ
১৮ ঘণ্টা আগে
বৃহস্পতিবার (৯ জুলাই) এ খবর দিয়েছে গালফ নিউজ। খবরে বলা হয়েছে, বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, বিজয়ী বাংলাদেশি মোহাম্মদ আতিক হাসানের টিকিট নম্বর ছিল ৩৫৯৬৮৫। তবে তিনি কত দিন ধরে এই ড্রতে অংশ নিচ্ছিলেন বা পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
২০ ঘণ্টা আগে