তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩

ডেস্ক, রাজনীতি ডটকম

চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ৬২ জন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এ ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে। ওই এলাকার নিকটবর্তী ড্যামাকসং কাউন্টির গেদার শহরে হতাহতের ঘটনাগুলো ঘটেছে।

প্রাথমিকভাবে ভূমিকম্পে ৩০ জনের মৃত্যুর খবর দিয়েছিল সিনহুয়া। পরে তা সংশোধন করে ৯ জনের মৃত্যু ও ১১ জন গুরুতর আহত হওয়ার খবর জানানো হয়। প্রতিবেশী নেপাল, ভারত, এমনকি বাংলাদেশ থেকেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১০ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

১১ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

১২ ঘণ্টা আগে

ইসরায়েলের হামলা, যুদ্ধবিরতির দিনেই লেবাননে প্রাণ গেল ২৫৪ জনের

২১ ঘণ্টা আগে