লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত আরও ৩১

ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই দেশটির দক্ষিণাঞ্চলের বাসিন্দা। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টার মধ্যে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। যদিও লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি ইসরায়েল পৌঁছেছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

লেবাননের রাষ্ট্র-পরিচালিত বার্তা সংস্থা (এনএনএ) জানিয়েছে, সোমবার সন্ধ্যায় দক্ষিণ বৈরুতে চতুর্থ দফায় ইসরায়েলি বিমান হামলা চালানো হয়। এতে হারেত হরিক এবং শিয়াহ জেলার লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা হিজবুল্লাহ সম্পর্কিত প্রায় ২৫টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। হামলার এলাকাগুলোর মধ্যে নাবাতিয়া, বালবেক, বেকা উপত্যকা এবং দক্ষিণ বৈরুত ও তার আশপাশের এলাকা অন্তর্ভুক্ত ছিল।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৩ হাজার ৭৬৮ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১৬ হাজার লেবানিজ।

এদিকে, চলতি সপ্তাহেই ইসরায়েলি ভূখণ্ডে তিন শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়াল, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র

৭ ঘণ্টা আগে

কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

৯ ঘণ্টা আগে

ওমান উপকূলে জাহাজে রহস্যজনক হামলা, উত্তপ্ত হরমুজ প্রণালি

ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

৯ ঘণ্টা আগে

ন্যাটো সম্মেলনের আগে ইউক্রেনে রুশ হামলা, নিহত ২০

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পূর্বসতর্কবার্তাকে সত্য প্রমাণিত করে রুশ বাহিনী রাতভর প্রায় ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে, ইউক্রেন যুদ্ধের সমাধান ‘মানুষের ভাবনার চেয়েও কাছাকাছি’, ঠিক তখনই মস্কোর এই রেকর্ড

১০ ঘণ্টা আগে