ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় হামলা ঘিরে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলার দুই দিনব্যাপী প্রকাশ্য শুনানি আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল আন্দোলনকারীদের প্রত্যাশা, আইসিজে হয়তো গাজায় ইসরায়েলের প্রাণঘাতী অভিযান থামাতে পারবে। এদিকে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ‘বাস্তব পদক্ষেপের’ প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অটুট আছে বলে জানিয়েছেন মধ্যপ্রাচ্য সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।
আজ বৃহস্পতিবার হেগ শহরের স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আন্তর্জাতিক বিচারিক আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার গণহত্যাবিষয়ক মামলার যুক্তিতর্ক শুনানি হবে।
এই মামলার জন্য নিজেদের শীর্ষ আইনজীবীদের একটি দল হেগে পাঠাচ্ছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক বিচারালয় জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের একটি। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি এর লক্ষ্য। গত ২৯ ডিসেম্বর আইসিজেতে এই মামলার আবেদন দাখিল করে দেশটি।
আবেদনে দক্ষিণ আফ্রিকা অভিযোগ করেছে, ১৯৪৮ সালের জাতিসংঘ জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করে গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। এতে বলা হয়, ব্যাপকসংখ্যক বেসামরিক নাগরিক হত্যা, গণহারে বিতাড়ন, বাড়িঘর ধ্বংস করা এবং ফিলিস্তিনিদের বর্বর হিসেবে চিত্রিত করে তারা সমষ্টিগত শাস্তি পাওয়ার যোগ্য—এ মর্মে কিছু ইসরায়েলি নেতার বিবৃতি এ সব কিছু গণহত্যা এবং তার অভিপ্রায়েরই প্রমাণ। মামলায় ইসরায়েলের বিরুদ্ধে গাজায় খাদ্য সরবরাহে বাধা দেওয়া এবং অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের জরুরি স্বাস্থ্যসেবা ধ্বংসের অভিযোগও তুলে ধরেছে দক্ষিণ আফ্রিকা। আজ আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে মামলার প্রথম অংশের কাজ শুরু হবে।
এতে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং সেখানে নির্বিচার বোমাবর্ষণ বন্ধ করতে বিশেষ জরুরি অনুরোধের প্রতি নজর দেওয়া হবে। এই বিষয়ে কয়েক সপ্তাহের মধ্যে অভিমত জানাতে পারেন আদালত। তবে ইসরায়েল গাজায় গণহত্যা সংঘটিত করেছে কি না তা বিধি অনুযায়ী নির্ধারণে আদালতের কয়েক বছরও লেগে যেতে পারে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে ‘বাস্তব পদক্ষেপের’ প্রতি ওয়াশিংটনের সমর্থন আছে। গতকাল পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতে তিনি এ কথা বলেন। সূত্র: এএফপি

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
৭ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
৭ ঘণ্টা আগে
কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত
৯ ঘণ্টা আগে
ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম
৯ ঘণ্টা আগে