ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ এশিয়ার দেশ নেপালে শক্তিশালী ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্প চীন, তিব্বত, ভূটান, ভারত ও বাংলাদেশেও অনুভূত হয়েছে। এমনটায় জানিয়েছে সিসমোলজিস্ট। তবে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। খবরে বলা হয়েছে, ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে এবং মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। খবর কাঠমুন্ডু পোস্টের।
এএনআইয়ের খবরে বলা হয়েছে, নেপালের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল চীনা সীমান্তের শিগাতসে থেকে প্রায় ৯৪ কিলোমিটার এবং কাঠমান্ডু থেকে প্রায় ২০১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির প্রাথমিক মাত্রা ছিল ৭.১ এবং এটি প্রায় ১০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে, যার ফলে এটি একটি খুবই শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত।
এটি অঞ্চলব্যাপী ব্যাপকভাবে অনুভূত হয়েছে, অনেকেই সামাজিকমাধ্যমে শক্তিশালী কম্পনের খবর শেয়ার করেছেন। তিব্বত, নেপাল (কাঠমান্ডু সহ), ভারত, ভূটান এবং বাংলাদেশের কিছু অংশে এর কম্পন অনুভূত হয়েছে।

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
১০ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।
১১ ঘণ্টা আগে
ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।
১২ ঘণ্টা আগে