গাজায় নতুন আতঙ্কে ইসরাইলি বাহিনী, ৭ সেনা নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলি সেনাবাহিনীর ছোড়া হাজার হাজার অবিস্ফোরিত গোলাবারুদ ছড়িয়ে ছিটিয়ে আছে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে নাম প্রকাশে অনিচ্ছুক ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ২৪ জানিয়েছে, ফিলিস্তিনিরা অবিস্ফোরিত গোলাবারুদ ব্যবহার করে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করেছে কি না- যাতে উত্তর গাজায় তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে- তা জানতে ইসরাইলি সেনাবাহিনী সম্প্রতি একটি তদন্ত শুরু করেছে।

প্রসঙ্গত, গত বুধবার (৮ জানুয়ারি) ইসরাইলি সেনাবাহিনী ঘোষণা দিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে একটি ট্যাংকের নিচে আইইডি বিস্ফোরণে তিন সেনা নিহত ও তিনজন আহত হয়েছেন। এছাড়া রোববারের এক প্রতিবেদনে তুর্কি গণমাধ্যম জানিয়েছে, গাজায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ইসরাইলের চার সেনা নিহত হয়েছে।

প্রতিবেদন অনুসারে, ইসরাইলি সেনাবাহিনী গাজায় হাজার হাজার গোলাবারুদ নিক্ষেপ করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কেবল বিমান বাহিনীই প্রায় ৩০ হাজার বোমা ফেলেছে উপত্যকাটিতে।

চ্যানেল ১২ বলছে, গাজায় ইসরাইলি বিমান থেকে ছোড়া হাজার হাজার বোমা অবিস্ফোরিত রয়েছে, যার মধ্যে কিছু বোমার ওজন এক টনেরও বেশি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুদ্ধের জন্য ইসরাইলকে দেওয়া যুক্তরাষ্ট্রের কিছু অস্ত্র ও গোলাবারুদে প্রযুক্তিগত সমস্যা পাওয়া গেছে। যুদ্ধের শুরুতে গাজায় ফেলা প্রায় ৪০ শতাংশ বোমা ‘ডাম্ব বোমা’ ছিল বলেও উল্লেখ করা হয় এতে।

জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস (ইউএনএমএএস) ২০২৪ সালের এপ্রিলে জানিয়েছে, গাজাজুড়ে আনুমানিক ৭ হাজার ৫০০ টন অবিস্ফোরিত বোমা বা অস্ত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যা পরিষ্কার করতে ১৪ বছর পর্যন্ত লাগতে পারে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১৫ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১৭ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১ দিন আগে