গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কমেছে জ্বালানি তেলের দাম

ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েল ও হামাসের মধ্যে আবারো শুরু হয়েছে যুদ্ধবিরতি আলোচনা। গাজায় যুদ্ধবিরতি শুরু হলে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার যে উদ্বেগ তা কমে যেতে পারে। এ সম্ভাবনায় গতকাল আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। ফলে চার সপ্তাহ ধরে বৃদ্ধির পর সোমবার (৮ জুলাই) বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। তবে টেক্সাসের উপকূলে আঘাত হেনে চলা ঘূর্ণিঝড় বেরিলের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি সরবরাহে সম্ভাব্য ব্যাঘাতের আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। খবর রয়টার্সের।

ব্রিটিশ সংবাদ সংস্থাটির খবরে বলা হয়, সৌদি আরবের স্থানীয় সময় সকাল পৌনে ১০টার দিকে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য (ফিউচার) ৩৬ সেন্ট বা দশমিক ৪০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ১৮ সেন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে জ্বালানি তেলের যুক্তরাষ্ট্রের বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ৮২ ডলার ৭১ সেন্ট। সে হিসাবে ডব্লিউটিআই ক্রুডের ভবিষ্যৎ সরবরাহ চুক্তিমূল্য ৪৫ সেন্ট বা দশমিক ৫০ শতাংশ কমেছে।

গাজায় ৯ মাস পুরোনো যুদ্ধের অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এবং কাতার ও মিসর এর মধ্যস্থতা করছে।

সিডনিভিত্তিক আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান আইজির বিশ্লেষক টনি সাইক্যামোর বলেছেন, ‘যদি যুদ্ধবিরতি আলোচনা থেকে সুনির্দিষ্ট কিছু আসে তবে এটি আপাতত বাজার থেকে কিছু ভূ-রাজনৈতিক চাপ কমাবে।’

করপাস ক্রিস্টি, হিউস্টন, গ্যালভেস্টন, ফ্রিপোর্ট এবং টেক্সাস সিটির বন্দরগুলো হারিকেন বেরিলের কারণে প্রস্তুতির জন্য রবিবার বন্ধ করে দেওয়া হয়েছে। এই ঘূর্ণিঝড়ের ফলে সোমবারে গ্যালভেস্টন ও করপাস ক্রিস্টির মধ্যবর্তী জায়গায় টেক্সাস উপকূলে ভূমিধস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বন্দর বন্ধের ফলে অপরিশোধিত জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি, বিভিন্ন পরিশোধনাগারে তেলের চালান এবং সেই প্ল্যান্টগুলো থেকে মোটর জ্বালানি সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।

ওয়ারেন প্যাটারসনের নেতৃত্বে নেদারল্যান্ডের অ্যামস্টারডামভিত্তিক আর্থিক পরিষেবা কোম্পানি আইএনজির বিশ্লেষকরা বলেছেন, যদিও এটি (ঘূর্ণিঝড়) কিছু উপকূলীয় তেল ও গ্যাস উৎপাদনকে ঝুঁকির মধ্যে ফেলেছে, তবে ঝড় যখন স্থলভাগে আছড়ে পড়বে তখন উদ্বেগ হয়ে দাঁড়াবে পরিশোধনাগারের পরিকাঠামোতে সম্ভাব্য প্রভাব ফেলার বিষয়টি। তারা আরও বলেন, টেক্সাসের পরিশোধনাগারের কর্মকাণ্ডে যেকোনো অর্থপূর্ণ ব্যাঘাত, সম্ভবত পরিশোধিত পণ্যকে বড় ধরনের ক্র্যাকের মধ্যে ফেলবে।

আইজির সাইক্যামোর বলেছেন, যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুতের পরিমাণ আবারও উল্লেখযোগ্য হারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গাড়ি চালানোর একটি সর্বোচ্চ মৌসুমে এমনটি ঘটলে তেলের দামের জন্য সহায়ক হবে।

যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের ডেটা অনুযায়ী, গত ২৮ জুন শেষ হওয়া সপ্তাহে অপরিশোধিত ও পরিশোধিত পণ্যের মজুত কমে যাওয়ার পরে ডব্লিউটিআই ক্রুডের দাম গত সপ্তাহে ২ দশমিক ১০ শতাংশ বেড়েছে।

প্রযুক্তিগত চার্টের ভিত্তিতে বেঞ্চমার্ক জ্বালানি তেল ৮৫ ডলার ৫০ সেন্ট ও ৮৭ ডলার ৫০ সেন্টের মধ্যে থাকলে, দাম এরপর কমে যাওয়ার শক্তিশালী অবস্থান তৈরি হতে পারে উল্লেখ করে সাইক্যামোর বলেন, ‘ডব্লিউটিআই খুব ভালো উন্নতি করেছে, যদিও জুন মাসের প্রথম দিকে দাম সবচেয়ে কমে যাওয়ার পর থেকে ১৫ শতাংশ বেড়েছে।’

যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি বেকার হিউজ গত শুক্রবার তাদের সাপ্তাহিক প্রতিবেদনে বলেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে চলমান তেলের রিগের সংখ্যা ৪৭৯টিতে অপরিবর্তিত ছিল। এই সংখ্যা ২০২১ সালের ডিসেম্বরের পর থেকে সর্বনিম্ন।

খবরে বলা হয়, গত সপ্তাহে জ্বালানি তেলের দাম কমে যাওয়ার কারণ ছিল, শুক্রবার যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান প্রকাশের পর দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সুদহার কমানোর আশা দেখেছিলেন ব্যবসায়ীরা। এই পরিসংখ্যানে দেখানো হয়, যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি কমছে এবং কর্মসংস্থান বৃদ্ধির গতি মন্থর হচ্ছে।

রয়টার্স বলছে, নিম্ন সুদের হার অর্থনৈতিক কার্যকলাপকে বাড়িয়ে তুলতে পারে এবং অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা বাড়াতে পারে।

বিনিয়োগকারীরা গত সপ্তাহে যুক্তরাজ্য, ফ্রান্স ও ইরানের নির্বাচন থেকে ভূ-রাজনীতি ও জ্বালানি নীতিতে কোনো প্রভাব পড়ছে কি না সেদিকে নজর রাখছিলেন।

গত রবিবারের নির্বাচনের পর ফ্রান্স সম্ভাব্য রাজনৈতিক অচলাবস্থার মুখোমুখি হয়েছিল, যা দেশটির সংসদকে একটি দোদুল্যমান অবস্থায় ফেলে দিয়েছে। একই সঙ্গে ইরানিরা তাদের নতুন রাষ্ট্রপতি হিসেবে মাসুদ পেজেশকিয়ানকে বেছে নিয়েছে। মাসুদ পেজেশকিয়ান হলেন একজন আপেক্ষিক মধ্যপন্থি, যিনি নির্বাচনে চরমপন্থি প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছিলেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ-হত্যা, ‘এনকাউন্টারে’ নিহত প্রধান অভিযুক্ত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।

১ দিন আগে

চীনে ভয়াবহ ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২১

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় গুয়াংসি অঞ্চলে প্রায় ৪০টি নদী ও জলপথে বন্যা দেখা দেওয়ায় এবং প্রবল পানির চাপে একটি জলাধারের বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

১ দিন আগে

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

১ দিন আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১ দিন আগে