ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে এক কারাগারে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে ১৫ জন বন্দি নিহত এবং আহত হয়েছেন আরও ১৪ জন। দেশটির অন্যতম বিপজ্জনক বন্দরনগরী গুয়াকিল শহরের একটি কারাগারে হতাহতের এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ইকুয়েডরের একটি কুখ্যাত সহিংস কারাগারে সংঘর্ষে কমপক্ষে ১৫ বন্দি নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন। ইকুয়েডরের জেল সার্ভিস এসএনএআই জানিয়েছে, গুয়াকিল শহরের এল লিটোরাল কারাগারে মঙ্গলবার ভোররাতে “গুরুতর এই ঘটনাটি” ঘটেছে।
সংস্থাটি আরও বলেছে, নিরাপত্তা কর্মীরা কারাগারের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে এবং সেখানে এখন তল্লাশি চালাচ্ছে।
বিবিসি বলছে, এল লিটোরাল কারাগারে বন্দিদের মধ্যে হিংসাত্মক সংঘাতের ঘটনা অতীতেও ঘটেছে। এর মধ্যে সবচেয়ে মারাত্মক ছিল ২০২১ সালের সেপ্টেম্বরে হওয়া সংঘর্ষ। ওই ঘটনায় ১২০ জনেরও বেশি বন্দি নিহত হয়েছিল।
এল লিটোরালের কাছাকাছি বসবাসকারী লোকেরা মঙ্গলবার ভোরে গোলাগুলির শব্দ শোনার কথা জানিয়েছে। তারা আরও বলেছেন, তারা কারাগারের ওপরে হেলিকপ্টার উড়তে দেখেছে এবং পুলিশের কৌশলগত ইউনিটকে আসতে দেখেছে।
কর্তৃপক্ষ এখনও নিহতদের সম্পর্কে কোনো বিশদ তথ্য প্রকাশ করেনি। মূলত কারাগারে ইকুয়েডরের সবচেয়ে হিংস্র গ্যাংয়ের কিছু সদস্য বন্দি রয়েছে, যারা অনেক ক্ষেত্রে কারাগারের আড়ালে থেকে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।
১০ ঘণ্টা আগে
দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র
১১ ঘণ্টা আগে
কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১৩ ঘণ্টা আগে
ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
১৪ ঘণ্টা আগে