পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, গর্ভবতী নারীসহ নিহত ৯

ডেস্ক, রাজনীতি ডটকম
ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির পর মর্গের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ২৬ আগস্ট ২০২৬। ফাইল ছবি: রয়টার্স
ইসলামাবাদে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির পর মর্গের বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। ২৬ আগস্ট ২০২৬। ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের সিন্ধু প্রদেশের থরপারকার জেলার একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে গর্ভবতী নারীসহ নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, বুধবার (২৮ অক্টোবর) রাতে স্বাস্থ্যকেন্দ্রের একটি অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার পরিবর্তনের সময় বিস্ফোরণ ঘটে। এতে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায়।

থরপারকারের সহকারী কমিশনার ইরুম করিম নারেজো জানান, বিস্ফোরণের সময় অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করা ছিল। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

এদিকে স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, সিলিন্ডার পরিবর্তনের সময় অ্যাম্বুলেন্সের ভেতরে একজন গর্ভবতী নারী ছিলেন। বিস্ফোরণে ওই নারী ও তার সঙ্গে থাকা দুজন নিহত হন।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহত অন্যদের মধ্যে রয়েছেন পিপলস প্রাইমারি হেলথকেয়ার ইনিশিয়েটিভের (পিপিএইচআই) একজন ওষুধ বিতরণকারী, অ্যাম্বুলেন্সের চালক, একজন নিরাপত্তাকর্মী ও আরেক কর্মী। এ ছাড়া আহত একজনকে জেলা শহর মিথির হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় গর্ভবতী নারীর সঙ্গে আসা একজন নারী ও আরও দুজন ধাত্রী আহত হয়েছেন। তাদের প্রথমে মিথির সরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য করাচি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

থরপারকার পাকিস্তানের সিন্ধু প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি বিস্তীর্ণ জেলা। এর বড় একটি অংশ জুড়ে রয়েছে থর মরুভূমি। মরুভূমি ও আশপাশের শুষ্ক ভূপ্রকৃতির জন্য পরিচিত জেলাটি পাকিস্তানের আয়তনে বড় জেলাগুলোর অন্যতম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad