চিলিতে ৬.২ মাত্রার ভূমিকম্প

ডেস্ক, রাজনীতি ডটকম

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। স্থানীয় সময় শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির মাউলি এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

যার রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পটি রাজধানী সান্তিয়াগোসহ বিভিন্ন অঞ্চলে অনুভূত হয়, তবে এখনো পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতি বা আহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০০ কিলোমিটার (৬২ দশমিক ১৪ মাইল)।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

রাজধানী সান্তিয়াগোর বাসিন্দারা জানান, শুক্রবার তারা শক্তিশালী কম্পন অনুভব করেছেন। ঘরের আসবাবপত্র এবং গাছপালা দুলছিল।

উল্লেখ্য, বিশ্বের মধ্যে অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ চিলি। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ২০১০ সালে ভয়ঙ্কর এক ভূমিকম্পে প্রাণ হারায় অন্তত ৫২৬ জন। এর প্রভাবে সেসময় সুনামিও সৃষ্টি হয়েছিল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাখাইনের বিভিন্ন শহরের নাম বদলের প্রস্তুতি আরাকান আর্মির

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৭ ঘণ্টা আগে

শ্রীলঙ্কার কারাগারে কয়েদিদের সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক

শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।

১৯ ঘণ্টা আগে

খামেনির বিদায়ী শোক র‌্যালিতে লোকারণ্য তেহরান

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

১ দিন আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১ দিন আগে