ডেস্ক, রাজনীতি ডটকম

ব্রাজিলের রিও ডে জেনিরো রাজ্যে ভারি বৃষ্টির পর পানির ঢল ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার (স্থানীয় সময়) রাতে প্রবল বৃষ্টিতে রিও ডে জেনিরো শহরের রাস্তাগুলো তলিয়ে গিয়ে নদীর রূপ নেয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
বৃষ্টিতে শহরের রাস্তাগুলো রাজ্যের রাজধানী শহরের মেট্রোলাইন ও স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ডুবে যায়। পানির ঢলের ধাক্কায় বহু গাছ উপড়ে পড়ে ও ভূমিধস হয়।
রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের সবচেয়ে পরিচিত শহরটির প্রধান সড়কগুলোর অন্যতম অ্যাভেনিদা ডে ব্রাজিলে পানি গাড়িগুলোর ছাদ পর্যন্ত পৌঁছে যায়। আকস্মিক এ বন্যা ও ভূমিধসে অন্তত ১১ জনের মৃত্যু হয়। ঢলের তোড়ে নদীতে গাড়ি পড়ে এক নারী নিখোঁজ হন। বহু লাইনে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। ট্র্যাক তলিয়ে যাওয়ায় মেট্রো স্টেশনগুলোও বন্ধ রাখা হয়।
রিওর মেয়র এদুয়ার্দো পাইস জরুরি অবস্থা ঘোষণা দিয়েছেন, নগরীর কিছু অংশে মাত্র ২৪ ঘণ্টায় পুরো জানুয়ারি মাসের সমপরিমাণ বৃষ্টি হয়েছে। বাসিন্দাদের বাড়ি থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এতে জরুরি বিভাগের কর্মীদের পক্ষে উদ্ধার অভিযান চালানো সহজ হবে বলে মনে করছেন তিনি।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুয়িজ ইনাসিও লুলা দ্য সিলভার কেন্দ্রীয় সরকার সহায়তা পাঠানোর প্রস্তাব দিয়েছে। দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, রিও ডে জেনিরো রাজ্যের আটটি শহরে এখনও ভূমিধসের প্রবল ঝুঁকি রয়ে গেছে।

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।
৫ ঘণ্টা আগে
বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।
৬ ঘণ্টা আগে
কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত
৭ ঘণ্টা আগে
ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম
৮ ঘণ্টা আগে