গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

গাজায় ইসরাইলি বাহিনী উপত্যকাজুড়ে অবিরত চালাচ্ছে ভয়াবহ হামলা। বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫০ জন। যাদের মধ্যে রয়েছেন ৫ স্বাস্থ্যকর্মীও। শুক্রবার (২৬ ডিসেম্বর) কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় চালানো হয় এ হামলা। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে তীব্র হামলা হচ্ছে উত্তর গাজায়। বিধ্বস্ত হয়েছে হাসপাতাল সংলগ্ন একটি আবাসিক ভবন। এদিকে, গাজা সিটিতেও আইডিএফ’র হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৯ জন।

বার্তাসংস্থা ওয়াফা জানায়, ফাইটার জেট দিয়ে রাতভর অভিযান চালানো হয় শেখ রেদওয়ান এলাকায়। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা কর্তৃপক্ষের। এছাড়াও, খান ইউনিস, রাফাহসহ পুরো গাজাজুড়েই অব্যাহত রয়েছে ইসরাইলি বর্বরতা।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৫ হাজার ৩৩৯ জন। আহত হয়েছে ১ লাখ ৭ হাজারের বেশি বলে জানিয়েছে হামাস শাসিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানি প্রতিনিধিদল

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১৫ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১৫ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

১৬ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

১৭ ঘণ্টা আগে