কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ৫ সেনা নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে সেনাবাহিনীর সদস্যদের সংঘর্ষ ও বন্দুকযুদ্ধ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। শুক্রবার (২২ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে বন্দুকযুদ্ধে পাঁচ সেনাসদস্য নিহত এবং তিনজন আহত হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩.৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালানোর পর এই সংঘর্ষ শুরু হয়।

এনডিটিভি বলছে, ভারতীয় সেনাবাহিনী অবশ্য গত বুধবার রাত থেকে ডেরা কি গলি এলাকা এবং এর আশপাশে অভিযান চালাচ্ছে। কাশ্মিরের এই এলাকাটি ডিকেজি এলাকা নামেও পরিচিত। সেখানে লড়াই এখনও চলছে।

ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ডিকেজি-এর সাধারণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছিল। আজ সন্ধ্যায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং সেখানে লড়াই চলছে।’

এর আগে গত মাসে ভারতীয় সামরিক বাহিনী এবং সেনাবাহিনীর বিশেষ বাহিনী কাশ্মিরের রাজৌরির কালাকোটে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সৈন্য নিহত হয়েছিল।

গত কয়েক বছরে এই অঞ্চলটি বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে বলেও জানিয়েছে এনডিটিভি।

এর আগে চলতি বছরের এপ্রিল এবং মে মাসে, রাজৌরি-পুঞ্চ অঞ্চলে জোড়া হামলায় ভারতীয় সেনাবাহিনীর ১০ জন সেনা নিহত হয়েছিল। এই অঞ্চলটি ২০০৩ সাল থেকে ২০২১ সালের মধ্যে মোটামুটি শান্তই ছিল, কিন্তু এরপর থেকে সেখানে ঘন ঘন সংঘর্ষ ঘটতে শুরু করে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ট্রাম্পের শান্তি উদ্যোগ, পুতিন হাঁটছেন উলেটো পথে

গত সপ্তাহে ট্রাম্প আলাদাভাবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। পরে বুধবার ন্যাটো সম্মেলনে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে জেলেনস্কি জানান, সেখানে ‘শান্তিকে আরও কাছে নিয়ে আসার বিভিন্ন ধারণা’ নিয়ে আলোচনা হয়েছে।

৬ ঘণ্টা আগে

হরমুজে ফি বসানোর আলোচনা ইউরোপে, মালাক্কা মডেল চায় ওমান

হরমুজ প্রণালিতে নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যখন ইরানকে অবস্থান স্পষ্ট করার জন্য চাপ দিচ্ছে, ঠিক তখনই এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের জন্য ফি আরোপের আলোচনা শুরু করেছে ইউরোপ। একই সময়ে ওমানও মালাক্কা প্রণালির নীতিমালা অনুসরণ করে হরমুজের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে, যা ব্যাখ্যা করতে তেহরানে আইন ব

৭ ঘণ্টা আগে

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৯ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

১০ ঘণ্টা আগে