ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের গাজার একটি হাসপাতালের পাশে ইসরায়েল হামলায় ৫ সাংবাদিক নিহত হয়েছেন। তারা ওই সময় পেশাগত দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং মিডিয়া রিপোর্ট অনুসারে, মধ্য গাজার একটি হাসপাতালের আশপাশে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন।
আল জাজিরার আনাস আল-শরিফ বৃহস্পতিবার সকালে জানিয়েছেন, আল-কুদস টুডে চ্যানেলের সাংবাদিকরা নুসেইরাত শরণার্থী শিবিরে অবস্থিত আল-আওদা হাসপাতালের কাছে ঘটনাবলী কভার করছিলেন এবং সেসময়ই তাদের ব্রডকাস্টিং ভ্যানে বিমান হামলা চালায় ইসরায়েল।
হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ফুটেজে একটি গাড়িকে আগুনে পুড়ে যেতে দেখা যাচ্ছে। সাদা রঙের ওই ভ্যানের একটি ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশটে গাড়ির পেছনে বড় লাল অক্ষরে “প্রেস” শব্দটি দেখা যাচ্ছে।
নিহত সাংবাদিকদের নাম ফাদি হাসসুনা, ইব্রাহিম আল-শেখ আলী, মোহাম্মদ আল-লাদাহ, ফয়সাল আবু আল-কুমসান এবং আয়মান আল-জাদি।
আল জাজিরার আনাস আল-শরিফ বলেছেন, আয়মান আল-জাদি তার স্ত্রীর জন্য হাসপাতালের সামনে অপেক্ষা করছিলেন। কারণ তার স্ত্রী তাদের প্রথম সন্তানের জন্ম দেওয়ার জন্য হাসপাতালে প্রসব ওয়ার্ডে ছিলেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
১৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।
১৬ ঘণ্টা আগে
ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।
১৭ ঘণ্টা আগে