ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী। এতে গত ২৪ ঘণ্টায় ২৯ জন নিহত হয়েছেন। শনিবার (১২ অক্টোবর) চালানো বিমান হামলায় এ ঘটনা ঘটে। চিকিৎসকরা জানিয়েছেন, জাবালিয়া এলাকার আরও গভীরে ঢুকে পড়েছে ইসরায়েল বাহিনী। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো জানিয়েছে এখানে হাজার হাজার মানুষ আটকা পড়েছে। খবর রয়টার্স
এদিকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ইসরায়েল বাহিনী জাবালিয়ায় প্রতিনিয়ত হামলা চালিয়ে যাচ্ছে। এখন তারা উত্তরে প্রবেশ করেছে। যেখানে অন্যতম বড় শরণার্থী শিবির রয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, রাতভর বিমান হামলায় ২৯ জন নিহত হয়েছে এবং শনিবার বিকালে জাবালিয়া এবং মধ্য গাজার নুসরাত ক্যাম্প লক্ষ্য করে চালানো বিমান হামলায় আরও ১০ জন মারা গেছেন। এতে অনেকে আহত হয়েছে। ফলে নিহতের সংখ্যা বাড়ছে।
হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাসিন্দাদের উত্তর থেকে দক্ষিণে না যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। কারণ ইসরায়েল যেসব এলাকাকে নিরাপদ বলে বর্ণনা করছে সেখানে তারা প্রতিনিয়ত বোমা মেরে মানুষ হত্যা করছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযোগ, হামাস যোদ্ধারা বেসমারিক ভবনগুলোতে লুকিয়ে থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে। এমনকি তারা আত্মরক্ষার জন্য কামাল আদওয়ান হাসাপাতাও ব্যবহার করেছে। এ জন্য এসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে এবং অভিযান চালানো হচ্ছে।
গাজায় ইসরায়েলি হামলা এখনো অব্যাহত। মাঝে কিছুদিন যুদ্ধবিরতি থাকলেও অবস্থা তেমন পরিবর্তন হয়নি। গাজার স্বাস্থ্য বিভাগ বলছে, ইসরায়েলি হামলায় গাজায় এ পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, আয়াতুল্লাহ খামেনি এবং তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী বিশেষ বিমানটি মঙ্গলবার (৭ জুলাই) রাতে ইরাকের নাজাফে অবতরণ করে। বিমানবন্দরে এই মহান নেতার সম্মানে একটি বিশেষ সরকারি ও সামরিক সংবর্ধনার আয়োজন করা হয়। ইরাকের শিয়া মুসলমানদের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও অনুকর
৪ ঘণ্টা আগে
ইরানের স্থানীয় সংবাদমাধ্যম ও বার্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, মধ্যরাতের এই হামলায় মূলত ইরানের কেশম, সিরিক এবং হরমুজ প্রণালির খার্গ দ্বীপকে লক্ষ্যবস্তু করা হয়।
৪ ঘণ্টা আগে
আদালতের নতুন রায়ে লা পেনের জন্য আরেকটি বড় জটিলতা তৈরি হয়েছে। আদালত তিন বছরের কারাদণ্ড বহাল রাখলেও এর মধ্যে দুই বছর স্থগিত রাখা হয়েছে। বাকি এক বছর তাকে ইলেকট্রনিক অ্যাংকল ট্যাগ বা গোড়ালিতে ইলেকট্রনিক নজরদারি যন্ত্র পরে কাটাতে হবে। এর ফলে তিনি আইনিভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলেও বাস্তবে সারা দেশ
১৫ ঘণ্টা আগে
পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।
১৯ ঘণ্টা আগে