সাজা হলে যুক্তরাজ্যে যে পরিস্থিতিতে পড়তে পারেন টিউলিপ

ডেস্ক, রাজনীতি ডটকম

পূর্বাচলের নতুন শহর প্রকল্পে অনিয়মের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলার রায় ঘোষিত হবে আগামীকাল (১ ডিসেম্বর)। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ প্রমাণিত হলে টিউলিপের বিরুদ্ধে সর্বোচ্চ ১০ বছরের সাজা হতে পারে—যা তাকে যুক্তরাজ্যে বড় ধরনের রাজনৈতিক সংকটে ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

৪৩ বছর বয়সী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অভিযোগ—তিনি শেখ হাসিনার মাধ্যমে তার পরিবারের সদস্যদের প্লট পাইয়ে দিতে ভূমিকা রেখেছেন। এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বড় অঙ্কের অর্থ দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলে খবর প্রকাশের পর তিনি সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হন।

ডেইলি মেইলের বরাত দিয়ে জানা গেছে, যদি বাংলাদেশে দুর্নীতির মামলায় তিনি দোষী সাব্যস্ত হন এবং দীর্ঘমেয়াদি সাজা পান, তবে ব্রিটেনে তার রাজনৈতিক অবস্থান কঠিন চাপে পড়তে পারে। বিশেষ করে এমপি পদে থাকা নিয়ে নৈতিক ও রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হতে পারে। গত বছর রূপপুর প্রকল্পের অভিযোগ সামনে আসার পরও তিনি তীব্র রাজনৈতিক চাপের মুখে পড়েছিলেন, যদিও তখন মন্ত্রিত্ব হারালেও এমপি পদ ধরে রাখতে সক্ষম হন।

এদিকে, যুক্তরাজ্যে তার মালিকানাধীন একটি ফ্ল্যাট নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগও একসময় আলোচনায় আসে। তবে পরবর্তীতে ব্রিটিশ সরকারের এক অভ্যন্তরীণ তদন্তে জানানো হয়—এই বিষয়টি কোনো মন্ত্রীসংক্রান্ত নিয়ম ভঙ্গের মধ্যে পড়ে না।

বাংলাদেশে চলমান মামলাটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ব্রিটিশ আইনজীবী। তারা বাংলাদেশ হাইকমিশনারের কাছে একটি চিঠিও দিয়েছেন। তবে টিউলিপ সিদ্দিক বা তার প্রতিনিধিরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বলে জানিয়েছে ডেইলি মেইল।

আগামীকাল রায় ঘোষণার পর টিউলিপের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে—তা এখন আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও নজরে রয়েছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এবার হুতিদের দখলে লোহিত সাগরের আরও ২ দ্বীপ

লোহিত সাগরের দক্ষিণাংশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও দুটি দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ‘গ্রেটার হানিশ’ ও ‘লেসার হানিশ’ নামের এই দুটি দ্বীপ দখলের মধ্য দিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে নিজেদের অবস্থান ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করল ইরান-সমর্থিত গোষ্ঠীটি।

১ দিন আগে

ভেনেজুয়েলার মতো ইরানের তেলও নিয়ন্ত্রণে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে বেরিয়ে আসব, যদি না আমরা সেখানে থেকে যাওয়ার এবং ভেনেজুয়েলার মতো তেল নিজেদের কাছে রাখার সিদ্ধান্ত নিই।’ তিনি আরও বলেন, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে ‘অনেকবার যুদ্ধের খরচ’ মেটানো হয়ে গেছে।

১ দিন আগে

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে
Advertisement