ডেস্ক, রাজনীতি ডটকম

গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি করতে ইসরায়েল সরকারকে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তাদের কথা মতো এমনটা না করা হলে ইসরায়েলকে দেয়া মার্কিন সরকারের কিছু সামরিক সহযোগিতায় কাটছাঁট করা হবে বলেও সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন। খবর বিবিসির।
গত রোববার (১৩ অক্টোবর) ইসরায়েলকে এমন হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি চিঠি দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ওই চিঠির খবর প্রকাশ করে বিবিসি। তবে দুই দেশের সরকার বিষয়টি নিয়ে একেবারে চুপ-চাপ ছিল।
যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাঠানো চিঠিটি এখন পর্যন্ত তার মিত্র ইসরায়েলেকে দেয়া সবচেয়ে শক্তিশালী লিখিত সতর্কবার্তা। এ ছাড়া উত্তর গাজায় ইসরায়েলের একটি নতুন আক্রমণের সময় এই চিঠি দেয়া হলো। সেখানে নতুন ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক হতাহতের খবর আসছে।
কিন্তু গণমাধ্যমের খবর প্রকাশিত হওয়ায় অবশেষে চিঠির বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। জানান, গোপন কূটনৈতিক মাধ্যমে এ চিঠি দেয়া হয়েছে। মার্কিন প্রশাসন চায়নি চিঠির বিষয়টি জানাজানি হয়ে যাক। এখন যেহেতু সংবাদমাধ্যমে চিঠির প্রসঙ্গ চলে এসেছে, তিনি (মিলার) এটা নিশ্চিত করতে পেরে খুশি।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও জানান, গাজায় এখন যে পরিমাণে মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে, সেটা ‘খুবই কম’। এর আগেও এ নিয়ে উদ্বেগ দেখা দেয়ার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রশাসন বলার পর প্রবেশাধিকার বাড়ানো হয়েছিল।
মার্কিন সরকারের দেয়া চিঠিটি এখন পর্যালোচনা করে দেখছে ইসরায়েল। একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, তার দেশ এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে। মার্কিন সরকারের উত্থাপিত উদ্বেগের সমাধান করতে চায়।

পর্যটকদের ভ্রমণ আরও সহজ করতে নতুন ‘প্যাকেজ ভিসা’ চালু করেছে সৌদি আরব। এই ব্যবস্থায় একই প্রক্রিয়ায় বিমান টিকিট, হোটেল বুকিং ও পর্যটন ভিসার আবেদন করা যাবে। চাইলে একই প্যাকেজে বিভিন্ন পর্যটন কার্যক্রম, অভিজ্ঞতা ও অনুষ্ঠানের টিকিটও যুক্ত করা যাবে।
১৭ ঘণ্টা আগে
দুই দিনের এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোটভুক্ত দেশগুলোর ওপর প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ আরও জোরদার করেছেন। ট্রাম্পের এ চাপের প্রেক্ষাপটে ইউরোপের বিভিন্ন দেশ সম্মেলনে কয়েক বিলিয়ন ডলারের নতুন সামরিক চুক্তি ঘোষণার প্রস্তুতি নিয়েছে।
১৯ ঘণ্টা আগে
আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী, অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হলেও প্রবল বাতাস এবং আবারও তাপমাত্রা বাড়ার আশঙ্কায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
২০ ঘণ্টা আগে
তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।
১ দিন আগে