ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেদেশের গণমাধ্যম এবিসি নিউজের বিরুদ্ধে যে মানহানির মামলা করেছিলেন, সেটি মীমাংসার জন্য ১৫ মিলিয়ন বা দেড় কোটি ডলার পাচ্ছেন।
মামলায় গণমাধ্যমটির তারকা উপস্থাপক জর্জ স্টেফানোপোলাসের বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করেন ট্রাম্প। খবর বিবিসির।
চলতি বছরের মার্চে স্টেফানোপোলাস এক সাক্ষাৎকার নেওয়ার সময় বলেন, ট্রাম্প ‘ধর্ষণের জন্য দায়ী’। সাক্ষাৎকারটি ছিল এক কংগ্রেসওম্যানের।
গত বছর এক দেওয়ানি মামলায় আদালত বলেন, ট্রাম্প ‘যৌন হয়রানির’ জন্য দায়ী। তবে ধর্ষণের জন্য দায়ী নন। সেখানকার আইনে ‘ধর্ষণ’ ও ‘যৌন নির্যাতন’র আলাদা সংজ্ঞা রয়েছে।
গত শনিবার (১৪ ডিসেম্বর) মামলা মীমাংসার সিদ্ধান্তে হয়, যা নিয়ে এবিসি নিউজ কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রকাশ করবে বলে জানা গেছে। বিবৃতিতে স্টেফানোপোলাসের মন্তব্যের জন্য ‘অনুতাপ’ প্রকাশ করার কথা রয়েছে।
সমঝোতা অনুযায়ী, এবিসি নিউজ একটি ‘প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন এবং মিউজিয়াম’ প্রতিষ্ঠার জন্য ১৫ মিলিয়ন ডলার দান করবে, যা মামলার বাদী ট্রাম্প বা তার পক্ষে প্রতিষ্ঠা করা হবে।
এছাড়া ট্রাম্পের আইনগত খরচও বহন করবে এবিসি কর্তৃপক্ষ।
মামলা মীমাংসার শর্ত অনুসারে, এবিসি নিউজ চলতি বছরের ১০ মার্চ অনলাইনে প্রকাশিত তাদের প্রতিবেদনের নিচে একটি এডিটরের নোটও যোগ করবে।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।
১৯ ঘণ্টা আগে
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
১ দিন আগে
ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট
১ দিন আগে