কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াই, ৫ দিনে মৃত্যু ৭০০

ডেস্ক, রাজনীতি ডটকম

আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীগোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে ৭০০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের মুখাপাত্র স্টিফেন ডুজারিক জানান, গত রোববার থেকে রুয়ান্ডা সমর্থিত এম২৩ গ্রুপের সঙ্গে লড়াইয়ে গোমায় এ পর্যন্ত আহত হয়েছেন ২ হাজার ৮০০ জন।

এরইমধ্যে এম২৩ বিদ্রোহীগোষ্ঠী নর্থ কিভু প্রদেশের রাজধানী গোমা দখলে নিয়েছে। তারা এখন দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভুর দিকে এগোচ্ছে। এর আগে গত সপ্তাহে কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে ১৩ শান্তিরক্ষী নিহতের কথা জানায় জাতিসংঘ।

এম২৩ বা মার্চ ২৩ কঙ্গোর তুতসিস আদিবাসীদের একটি বিদ্রোহী সশস্ত্রগোষ্ঠী। এটি এক সময় কঙ্গোর সেনাদের সঙ্গে কাজ করত। তবে ১০ বছর আগে এটি কঙ্গো সেনাবাহিনী থেকে আলাদা হয়ে যায়। ২০২২ সাল থেকেই এম২৩ বিদ্রোহীগোষ্ঠী কঙ্গোর পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকা দখল নেওয়া শুরু করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, চলতি বছরের শুরুতে কঙ্গো সেনাবাহিনী ও এম২৩ বিদ্রোহীদের লড়াই আরও তীব্র হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ সংঘাতের কারণে চলতি বছরই প্রায় চার লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১০ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১১ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১৮ ঘণ্টা আগে

মানুষের কান্নায় ‘বিস্মিত’ ট্রাম্প, ভেবেছিলেন ইরানিরা খামেনিকে ‘ঘৃণা করে’

আলি খামেনির জন্য নারী-পুরুষ, বৃদ্ধ-শিশু নির্বিশেষে লাখ লাখ মানুষের রাস্তায় নেমে আসা এবং তার জন্য কান্নায় ভেঙে পড়ার দৃশ্যে ‘বিস্মিত হয়েছেন’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার ধারণা ছিল ইরানের জনগণ আলি খামেনিকে ঘৃণা করে!

২০ ঘণ্টা আগে