পশ্চিম তীরে আল জাজিরার কার্যক্রম বন্ধ করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, পশ্চিম তীরে আল জাজিরা টেলিভিশনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে অঞ্চলটির কর্তৃপক্ষ ফাতাহ। তাদের অভিযোগ চ্যানেলটি ‘উসকানিমূলক উপাদান’ প্রচার করছে। ফিলিস্তিনের সংস্কৃতি, অভ্যন্তরীণ এবং যোগাযোগ মন্ত্রীরা একযোগে এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মতে, চ্যানেলটি ‘ভ্রান্ত এবং সংঘাত উসকে দেওয়ার মতো’ তথ্য সম্প্রচার করছে। তবে তারা নির্দিষ্টভাবে কোন উপাদানের কথা বলছেন, তা স্পষ্ট করেননি।

এই স্থগিতাদেশের মেয়াদ সম্পর্কে কিছু উল্লেখ করা না হলেও জানানো হয়েছে এই ব্যবস্থা সাময়িক। খবর রয়টার্স

ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্প্রতি জেনিন শরণার্থী শিবিরে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সংঘাতের প্রতিবেদন নিয়ে আল জাজিরার সমালোচনা করে।

এদিকে এই সিদ্ধান্তের সমালোচনা করে আল জাজিরা বলছে, এটি অধিকৃত পশ্চিম তীরে চলমান ঘটনাবলী নিয়ে প্রতিবেদন প্রকাশে বাধা দেওয়ার চেষ্টা। চ্যানেলটি ফিলিস্তিনি কর্তৃপক্ষকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং পশ্চিম তীরে তাদের সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার দাবি জানিয়েছে। এই স্থগিতাদেশ গাজা অঞ্চলে কার্যকর হবে না, কারণ সেখানে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা ফাতাহর কোনো নিয়ন্ত্রণ নেই।

ফাতাহর অভিযোগ আল জাজিরা ‘ফিলিস্তিন ও আরব বিশ্বে বিভেদ সৃষ্টি করছে’। তারা ফিলিস্তিনিদেরকে এই নিউজ নেটওয়ার্ককে সহযোগিতা না করার আহ্বান জানিয়েছে।

এর আগে ইসরায়েলও চ্যানেলটির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছরের মে মাসে তারা আল জাজিরার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা: পাকিস্তানের উদ্দেশে রওনা দিয়েছে ইরানি প্রতিনিধিদল

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আগামী শনিবার ইসলামাবাদে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

১১ ঘণ্টা আগে

হরমুজ প্রণালিতে বিকল্প রুট ঘোষণা করল ইরান

সমুদ্রতলে সম্ভাব্য মাইন এড়িয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে হরমুজ প্রণালিতে নতুন ও বিকল্প নৌরুট ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড গার্ড কোরের (আইআরজিসি) নৌ শাখা। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

১২ ঘণ্টা আগে

৪০ দিন পর আল-আকসা মসজিদ খুলে দিল ইসরায়েল

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরাইল সম্পূর্ণভাবে আল-আকসা মসজিদে প্রবেশ বন্ধ করে দেয় এবং শুধু মসজিদের কর্মী এবং জেরুজালেম ইসলামিক ওয়াকফ-এর কর্মকর্তাদের নামাজ পড়ার অনুমতি দেয়। আর ফিলিস্তিনিদের শহরের ছোট ছোট মসজিদে নামাজ পড়তে বাধ্য করা হয়।

১৩ ঘণ্টা আগে

গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত দিয়ে ন্যাটোকে ট্রাম্পের কড়া বার্তা

ন্যাটোর প্রতি ক্ষোভ প্রকাশ করে ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ‘যখন আমাদের তাদের প্রয়োজন ছিল, তখন ন্যাটো পাশে ছিল না। আর ভবিষ্যতেও দরকার হলে তারা থাকবে না। গ্রিনল্যান্ডের কথা মনে রাখো—ওই বড়, খারাপভাবে পরিচালিত বরফের টুকরো।

১৪ ঘণ্টা আগে