ইয়েমেনে পেট্রল পাম্পে বিস্ফোরণে ৮ জনের প্রাণহানি

ডেস্ক, রাজনীতি ডটকম

ইয়েমেনের আল-বায়দা প্রদেশে একটি পেট্রল পাম্পের জ্বালানি সংরক্ষণ ট্যাংক বিস্ফোরণ হয়েছে। এতে আটজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জন। দেশটির চিকিৎসা কর্মী ও স্থানীয় কর্মকর্তাদের বরাতে স্থানীয় সময় রোববার (১২ জানুয়ারি) এ খবর জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রদেশটির জাহের জেলার পেট্রল পাম্পটির প্রাঙ্গণেই ট্যাংকটি ছিল। শনিবারের (১১ জানুয়ারি) এ শক্তিশালী বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নিহত হয়েছেন আটজন আর আহত হয়েছেন আরও ৫০ জন।

প্রদেশটির জাহের জেলার পেট্রল পাম্পটির প্রাঙ্গণের মধ্যেই জ্বালানি ট্যাঙ্কটির অবস্থান ছিল। শক্তিশালী এ বিস্ফোরণে পেট্রল পাম্প ও সংলগ্ন এলাকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের সময় পেট্রল পাম্পটিতে অনেক মানুষ ছিলেন। বিস্ফোরণের পর সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো এলাকাজুড়ে আগুন জ্বলতে থাকে।

আহতদের স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কারও অবস্থা সঙ্কটজনক কি না, তাৎক্ষণিভাবে তা পরিষ্কার হয়নি। কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা বের করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১৫ ঘণ্টা আগে

জানাজা শেষে আজ তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির মরদেহ

তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদের ভেতরে লাখো ইরানি সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন ঘিরে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। সাবেক সর্বোচ্চ নেতা ও তার পরিবারকে শেষ বিদায় জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেখানে সমবেত হয়েছেন।

১৭ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের দ্বীপপুঞ্জে সুপার টাইফুন ‘বাভি’র আঘাত, নিহত ৫

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, ঘণ্টায় প্রায় ২৯০ কিলোমিটার গতির বাতাস এবং ঘণ্টায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে ঝড়টি গুয়াম ও নর্দার্ন মারিয়ানা দ্বীপপুঞ্জের ওপর দিয়ে অতিক্রম করছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (এনডব্লিউএস) জানিয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘অত্যন্ত বিপজ্জনক’ এই ঝড় ভয়াব

১৭ ঘণ্টা আগে

আলি খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান

ইরানের এই কবি আরও বলেন, পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষটি এখনো কেন বেঁচে আছে? ট্রাম্পের জন্য পৃথিবী আর নিরাপদ নয়। যে ব্যক্তি আমাদের ইমামকে হত্যা করেছে, তাকে আমরা কেন হত্যা করব না? যদি তা না করি, সেটাই হবে আমাদের জন্য লজ্জার।

১ দিন আগে