ডেস্ক, রাজনীতি ডটকম

পাপুয়া নিউ গিনির রাজধানী পোর্ট মোরেসবিতে বড় ধরনের দাঙ্গা ও বিশৃঙ্খলার পর বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পুলিশের বেতন কমানোর বিষয় নিয়ে ধর্মঘট শুরু হয়। এরপরেই শত শত লোক রাস্তায় নেমে আসে এবং গাড়িতে আগুন দেওয়া থেকে শুরু করে দোকান, সুপারমার্কেট লুট করা শুরু করে। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পাপুয়া নিউ গিনিতে ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগে ১৫ জন নিহত হয়েছে।
দাঙ্গায় রাজধানী পোর্ট মোরেসবিতে আটজন মারা গেছে এবং দেশের উত্তরে লে-তে আরো সাতজন নিহত হয়েছে বলে দেশটির পুলিশের বরাত দিয়ে এবিসি জানিয়েছে। পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, রাজধানীতে উত্তেজনা কমে গেছে। শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, ‘শহরে গতকাল পুলিশ কর্মস্থলে ছিল না। তাই মানুষ লুটপাট চালিয়েছে। তবে সব মানুষ নয়, কিছু লোক আমাদের শহরের কিছু অংশে এই লুটপাট চালিয়েছে।’
দেশটিতে পুলিশ এবং অন্যান্য সরকারি কর্মচারীদের বেতন ৫০ শতাংশে কমিয়ে আনা হয়েছে, এমন খবরে স্থানীয় সময় বুধবার সংসদের বাইরে বিক্ষোভ শুরু হয়।
এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী জেমস মারাপে বলেছেন, কম্পিউটারের ত্রুটির কারণে সরকারি কর্মচারীদের বেতন থেকে অতিরিক্ত ১০০ ডলার কেটে নেওয়া হয়েছে এবং বিক্ষোভকারীরা কর বাড়ানোর যে অভিযোগ করেছে, তা মূলত করা হচ্ছে না।
মারাপে একটি সাক্ষাত্কারে বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ভুল তথ্য ঘুড়ে বেড়াচ্ছে এবং রাস্তায় পুলিশ না থাকায় অনেকে সুযোগ নিয়েছে।’ তিনি আবারো জানান, ‘আমরা কর বাড়াচ্ছি না।’
একটি টিভি ফুটেজে শহরজুড়ে বিশাল জনসমাগম ও লুটপাটের চিত্র দেখা যায়। অ্যাম্বুলেন্সের কর্মকর্তারা বলেছেন, তারা বেশ কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করেছে।
পোর্ট মোরেসবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস বলেছে, পুলিশ কাজে ফিরেছে, তবে উত্তেজনা রয়ে গেছে। তারা এক বিবৃতিতে বলেছে, দেশের আরো বেশ কয়েকটি এলাকায় সহিংসতার খবর শোনা গেছে। তাদের কম্পাউন্ডের কাছে গোলাগুলির কথা জানিয়েছে। এছাড়া বড় একটি শপিং সেন্টারেও আগুন দেওয়া হয়েছিল। তবে গতকাল বুধবার রাত থেকে বেশিরভাগ সহিংসতা কমে আসে।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক উচ্চপদস্থ বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা মিজান নিউজ এজেন্সির বরাতে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।
১৩ ঘণ্টা আগে
এর আগে ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের গত মঙ্গলবার ইসলামাবাদের পথে রওয়ানা দেওয়ার কথা ছিল। তবে ইরান আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত না করায় তিনি ওয়াশিংটন ছাড়েননি। হোয়াইট হাউজ এখন বলছে, তার পাকিস্তান সফর বাতিল করা হয়েছে।
১৩ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আবু নাছের শামীম (৫০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জোহানেসবার্গের পার্শ্ববর্তী বারা এলাকায় এ ঘটনা ঘটে।
১৫ ঘণ্টা আগে
কিন্তু ইসলামাবাদে যদি দুপক্ষকে শেষ পর্যন্ত আলোচনায় বসানোও যায়ে, তাতেও কি ফল মিলবে? বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে এখনো বেশকিছু ইস্যু নিয়েই রয়ে গেছে তীব্র মতবিরোধ, যা সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে বড় ধরনের প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতে পারে। এমন বিষয়গুলোই নিচে তুলে ধরা হলো।
১৫ ঘণ্টা আগে