ডেস্ক, রাজনীতি ডটকম

লেবাননের বেসামরিক প্রতিরক্ষার বরাতে আল জাজিরা বলছে, দক্ষিণ লেবাননের শহর হাসবায়াতে ইসরায়েলি সেনাবাহিনীর বোমা হামলার তিনজন সাংবাদিক নিহত হয়েছেন। এর আগে আল জাজিরা জানায় ইসরায়েলি সামরিক বাহিনী হোটেলটিতে গোলা বর্ষণ করে। সেখানে সাংবাদিক এবং প্রযুক্তিবিদরা ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের খবর সংগ্রহ করছিলেন। এই হামলায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।
এদিকে লেবাননের টিভি চ্যানেল আল জাদেদ নিউজ হামলার পরের দৃশ্য প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে হামলার পর একটি ভবন বিধ্বস্ত হয়ে গেছে। ভবনটির ছাদ এবং মেঝে ধ্বংসস্তূপে ঢেকে গেছে।
বুধবার পেন্টাগন প্রধান লয়েড অস্টিন ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের সঙ্গে ফোনালাপে লেবানন সশস্ত্র বাহিনী এবং দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষীদের বিরুদ্ধে ইসরাইলি হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
কিন্তু এই ফোনালাপের কয়েক ঘন্টা পর, ইসরাইলি হামলায় তিনজন লেবানিজ সেনা নিহত হয়। যখন তারা অন্য হামলার স্থান থেকে আহত ব্যক্তিদের সরিয়ে নিয়ে যাচ্ছিল’।
ইসরাইলিরা মার্কিন উদ্বেগকে গুরুত্ব সহকারে নিচ্ছে না বা মার্কিন বার্তা পৌঁছাতে ব্যর্থ হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং বলেন, ‘আমি মনে করি তারা অবশ্যই আমাদের উদ্বেগ শুনেছে এবং তারা বুঝতে পেরেছে।

তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, আকাশ থেকে তোলা ছবিতে কোমে খামেনির বিদায় ও জানাজার অনুষ্ঠানে লাখ লাখ মানুষের উপস্থিতি দেখা গেছে। শোকযাত্রায় ইরানের পাশাপাশি তুরস্ক, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম প্রতিনিধিদলও অংশ নেয়।
২০ ঘণ্টা আগে
দেশটির আইনপ্রণেতা জর্জ রদ্রিগেজ সোমবার সর্বশেষ সরকারি হিসাব উল্লেখ করে জানান, ভূমিকম্পে এ পর্যন্ত ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন এবং ১৭ হাজার ৮৫৪ জন মানুষ তাঁদের ঘরবাড়ি হারিয়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল কারাকাস ও লা গুয়াইরা। এই দুই অঞ্চলের ৮০টি আশ্রয়কেন্দ্রে বর্তমানে প্র
১ দিন আগে
কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
১ দিন আগে
ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে দক্ষিণমুখী ওই ট্যাংকারটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
১ দিন আগে