চীনে ভূমিধসে চাপা পড়েছে ৪৭ জন

ডেস্ক, রাজনীতি ডটকম
দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ছবি: সংগৃহীত

চীনের পার্বত্য প্রদেশ ইউনানে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে মোট ১৮টি পরিবারের বাড়িঘর ও অন্তত ৪৭ জন মানুষ চাপা পড়েছে। ঘটনার পর বিপদের আশঙ্কায় স্থানীয় ২ শতাধিক লোককে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৫টা ৫১ মিনিটের দিকে ইউনানের ঝাওতং জেলার শেনশং কাউন্টিতে একটি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় ২ শতাধিক লোকজনকে সরিয়ে নেওয়া হয়। ঘটনাস্থলের আশপাশে চীনের চার ধাপের দুর্যোগ ত্রাণ সতর্কবার্তার মধ্যে তৃতীয় ধাপের সতর্কবার্তা জারি করা হয়েছে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অন্তত ২ শতাধিক উদ্ধারকর্মী ৩৩টি অগ্নিনির্বাপক বাহিনীর ট্রাক, ১০ টি লোডার এবং অন্যান্য সরঞ্জাম ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালানোর জন্য।

এর আগে, গত সপ্তাহেই চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে একটি পর্যটন এলাকায় ব্যাপক তুষারধসের ঘটনা ঘটে। এর ফলে দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ায় প্রায় ১ হাজার পর্যটক আটকা পড়ে।

জিনজিয়াংয়ের যে এলাকায় বা গ্রামে ঘটনাটি ঘটে, তার নাম হেমু। গ্রামটি কাজাখস্তান, রাশিয়া ও মঙ্গোলিয়া সীমান্তের বেশ কাছে। আশঙ্কা করা হচ্ছিল, তুষারধসের কারণে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আরও কয়েক দিন পর্যটকদের ওই গ্রামে আটকে থাকতে হতে পারে। তবে বেশ কয়েকটি স্থানে আটকে থাকা পর্যটকদের হেলিকপ্টারের সহায়তায় সরিয়ে নেওয়া হয়।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের

ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীকে এক বছরের জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। ইরানের সব এলাকাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন ও ধ্বংস করতে মার্কিন বাহিনী প্রস্তুত, ইচ্ছুক এবং সক্ষম বলেও দাবি করেন তিনি।

৫ ঘণ্টা আগে

ইরানের কাছে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

বিবিসির যুক্তরাষ্ট্রভিত্তিক অংশীদার সিবিএস নিউজকে জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারা বলেছেন, কট্টরপন্থিদের একটি 'পথভ্রষ্ট' গোষ্ঠী বাণিজ্যিক জাহাজে গুলি চালিয়ে আলোচনাকে ভেস্তে দেওয়ার চেষ্টা করছিল বলে তেহরান জানিয়েছে।

৬ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের তেল অবরোধে কিউবাজুড়ে তীব্র লোডশেডিং, অন্ধকারে পুরো দেশ

কিউবার রাষ্ট্রীয় বিদ্যুৎ সংস্থা ইউনিয়ন ইলেক্ট্রিকা দে কিউবা জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়। সরকারের পক্ষ থেকে এর সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা না দেওয়া হলেও বছরের শুরু থেকে এ নিয়ে দেশটিতে চারবার সম্পূর্ণ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটল। ১৯৬০ থেকে ১৯৮০ সালের মধ্যবর্ত

৭ ঘণ্টা আগে

২৪ ঘণ্টার ব্যবধানে দুই দফা ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

ভূমিকম্পবিদরা জানিয়েছেন, মিয়ানমার ভৌগোলিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে অবস্থিত। দেশটি মূলত ভারতীয়, ইউরেশীয়, সুন্দা এবং বার্মা—এই চারটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। এই চার প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে প্রতিনিয়ত ভূগর্ভস্থ সক্রিয় প্রক্রিয়া সচল থাকে। ফলে দেশটির দীর্ঘ উপকূলরেখা বরাবর ম

৮ ঘণ্টা আগে