এবার জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো, নিহত ২

ডেস্ক, রাজনীতি ডটকম

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে তরুণ প্রজন্মের (জেন জি) সরকারবিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে। গতকাল বুধবার দেশটির উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে হামলা চালায় বিক্ষোভকারীরা। উদ্দেশ্য ছিল অস্ত্র লুটপাট। এ সময় গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও কয়েকজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অনেক বিক্ষোভকারীর হাতে ছুরি ছিল, তবে পুলিশের লাগাতার গুলি ও টিয়ারশেলের কারণে তা ব্যবহার করতে পারেননি তারা। পরে থানা ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

শুধু আগাদির নয়, পাশের বিয়ৌগ্রা এলাকায়ও একটি ব্যাংক ও কয়েকটি দোকান লুট করা হয়েছে। মারাকেশ শহরে একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়া ছাড়াও দোকানপাট ও ভবনে ভাঙচুর চালানো হয়েছে।

ক্রমবর্ধমান বেকারত্ব, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে গত শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানী রাবাত থেকে বিক্ষোভ শুরু হয়। অখ্যাত সংগঠন জেনজি ২১২ সামাজিক যোগাযোগমাধ্যম ও গেমিং অ্যাপের মাধ্যমে তরুণদের রাস্তায় নামতে আহ্বান জানায়।

চার দিনের মাথায় সংগঠনটির সদস্যসংখ্যা ৩ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৩০ হাজারে।

বিক্ষোভকারীরা মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগ দাবি করেছে। বর্তমানে দেশটিতে বেকারত্বের হার ১২.৮ শতাংশ। তরুণদের মধ্যে এ হার ৩৫.৮ শতাংশ এবং স্নাতক সম্পন্নকারীদের মধ্যে ১৯ শতাংশ।

প্রথমদিকে শান্তিপূর্ণ থাকা বিক্ষোভ এখন ক্রমেই সহিংস হয়ে উঠছে। তবে রাজধানী ক্যাসাব্লাঙ্কা, ওউজদা এবং তাজা শহরে এখনও কোনো সহিংসতা ঘটেনি।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর তীব্র সংঘাত, শতাধিক নিহত

গত ৪৮ ঘণ্টায় ইয়েমেনের তাইজ এবং হোদাইদায় হামলা ও পাল্টা হামলার মাত্রা চরম আকার ধারণ করেছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাত এখনও অব্যাহত রয়েছে, যা নিহতের সংখ্যা আরও বাড়ানোর আশঙ্কা তৈরি করেছে।

১০ ঘণ্টা আগে

নেপালে জলবিদ্যুতের টানেলে ‘শ্বাসরুদ্ধকর অভিযানে’ যেভাবে ২ জনকে জীবিত উদ্ধার

উদ্ধার অভিযানের প্রথম চ্যালেঞ্জ ছিল জলবিদ্যুৎকেন্দ্রটির অবস্থান শনাক্ত করা। নেপাল-তিব্বত সীমান্তে গত সপ্তাহের ভয়াবহ আকস্মিক বন্যায় আশপাশের ভূদৃশ্য এতটাই বদলে গিয়েছিল যে আগের চেহারা দেখে জায়গাটি চেনার উপায় ছিল না।

১২ ঘণ্টা আগে

ইরানে বিয়ের অনুষ্ঠানে হামলা ছিল সরাসরি, তদন্ত করবে যুক্তরাষ্ট্র

দক্ষিণ ইরানের ছোট শহর কুহেস্তাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বিস্ফোরণে চারজন নিহত ও অন্তত ৬৮ জন আহত হওয়ার ঘটনায় মার্কিন বাহিনীর ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তিনজন সামরিক অস্ত্র বিশেষজ্ঞ বলেছেন, বিস্ফোরণটি অন্য কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করে ছিটকে আসা গোলার কারণে নয়, বরং বিয়ের অনুষ্ঠান চলা বাড়িটির ছাদে

১৫ ঘণ্টা আগে

চিকেন্স নেকে মহাসড়ক বানাচ্ছে ভারত

ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থলসংযোগ শিলিগুঁড়ি করিডরে নতুন চার লেনের মহাসড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ সীমান্তঘেঁষা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ এলাকায় সড়কটি নির্মাণে ২ হাজার ৭৮ কোটি রুপি বরাদ্দ দিয়েছে ভারত সরকার।

১৮ ঘণ্টা আগে
Advertisement