ইরানের পারমাণবিক স্থাপনার কতটা ক্ষতি হয়েছে জানালেন ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ক্ষয়ক্ষতিকে ছোট করে দেখাতে ইরান যে প্রচেষ্টা অবলম্বন করেছে তা উড়িয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি বলেছেন, স্যাটেলাইট ইমেজের তথ্যানুযায়ী ইরানের পারমাণবিক স্থাপনায় ‘স্মরণীয় ক্ষতি’ হয়েছে। এক্ষেত্রে বলা যেতে পারে ধ্বংস হওয়া একটি সঠিক শব্দ। খবর আল জাজিরা

ট্রাম্প আরও বলেন, হামলায় ভূগর্ভস্থে বেশি ক্ষতি হয়েছে। যা একটি বুলসআই! (এর অর্থ ক্ষয়ক্ষতির পরিমাণ চোখে দেখা যায় না, তবে সর্বোত্তম ফলাফল অর্জন করার ধারণা।)

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইরান এর ক্ষয়ক্ষতি প্রকাশ করেনি। তবে স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে ব্যাপক সুরক্ষিত ফরদো পারমাণবিক স্থাপনায় তিনি স্থানে ক্ষতির চিহ্ন দেখা গেছে। এর মধ্যে বাংকার বাস্টার বোমার আঘাতে দুটি গর্ত এবং আরেকটি হলো পারমাণবিক চুল্লিকে রক্ষা করার জন্য তৈরি একটি ক্ষতিগ্রস্ত বিমান প্রতিরক্ষা সাইট।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, মার্কিন হামলায় ফরদো পারমাণবিক স্থানাপনার ভূগর্ভস্থে কতটা ক্ষতি হয়েছে তা এখনও অজানা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইরানের পালটা হামলায় বিকট শব্দে কেঁপে উঠল ইসরায়েল

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাব দিতে পালটা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। সেই ক্ষেপণাস্ত্রের ঝড় ঠেকাতে কাজ করছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

৪ ঘণ্টা আগে

ইরানের কর্মকর্তাদের অস্ত্র ত্যাগ করার আহ্বান ট্রাম্পের

এছাড়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি জনগণকে দেশটির সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন। ট্রাম্প বলেন, এটি (সরকার) দখল করে নেওয়া এখন আপনাদেরই দায়িত্ব।

৫ ঘণ্টা আগে

ইসরায়েলের দিকে ইরানের পাল্টা হামলা শুরু

ইসরাইলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে অগ্রসর হতে শনাক্ত করা হয়েছে, যার ফলে দেশের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বেজে উঠেছে।

৫ ঘণ্টা আগে

আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকারে’ সমর্থন যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের তালেবান সরকারের হামলার বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’ রয়েছে উল্লেখ করে এতে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র।

৬ ঘণ্টা আগে