ইরানে হিজাব আইন সাময়িকভাবে স্থগিত

ডেস্ক, রাজনীতি ডটকম
নারীদের বাধ্যতামূলক হিজাব পরিধানের আইন সাময়িকভাবে স্থগিত করেছে ইরানের প্রশাসন।

ইরানে বিতর্কিত হিজাব আইন সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির নীতি নির্ধারকরা। বিতর্কিত হিজাব আইন অমান্যকারীনারীদের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছিল। ইরানের সংস্কারপন্থি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আইনের বিরোধিতা করেছেন।

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও দেশের অভ্যন্তরীণ এবং উল্লেখযোগ্য আন্তর্জাতিক বিরোধিতার কারণে ইরান এই আইনটি আপাতত স্থগিত করেছে।

ইরানের সড়কে এক তরুণী।

ভাইস প্রেসিডেন্ট শাহরাম দাবিরি মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক ঘোষণায় জানান, "দেশের শীর্ষ নিরাপত্তা সংস্থা, রাজনৈতিক নেতৃত্ব এবং জাতীয় নিরাপত্তা পরিষদের মাধ্যমে আইনটি পুনরায় পর্যালোচনা করা হবে। এর আগে আলোচনা করে এই আইনটি আপাতত সংসদের মাধ্যমে সরকারের কাছে না পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছিল।"

শাহরাম দাবিরি আরো বলেন, ‌‘এ মুহূর্তে এই বিল বাস্তবায়ন করা সম্ভব নয়।’ পন্থিরা বিতর্কিত আইন পাস করেছিল, যেখানে হিজাব আইন লঙ্ঘনকারী নারীদের জন্য কঠোর শাস্তির প্রস্তাব করা হয়েছিল।

হিজাব ঠিকভাবে না পরার কারণে ১৬ সেপ্টেম্বর, ২০২২ দেশটির নৈতিক পুলিশ মাশাহ আমিনি (২২)-কে গ্রেপ্তার করেছিল। পুলিশি হেফাজতে মাহশা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনের পর থেকে প্রতিবাদ হিসেবে ইরানের অনেক নারী বাধ্যতামূলক হিজাব পরিধানের নিয়মগুলিকে এড়িয়ে চলছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাখাইনের বিভিন্ন শহরের নাম বদলের প্রস্তুতি আরাকান আর্মির

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের ১৭টি টাউনশিপের (শহর) মধ্যে ১৪টির নিয়ন্ত্রণে থাকা জাতিগত সশস্ত্র সংগঠন আরাকান আর্মি (এএ) কয়েকটি শহরের নাম পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে। আজ সোমবার দেশটির সংবাদমাধ্যম দ্য ইরাবদির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৬ ঘণ্টা আগে

শ্রীলঙ্কার কারাগারে কয়েদিদের সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক

শ্রীলঙ্কার নেগোমবো কারাগারে কয়েদিদের দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন কারারক্ষীও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। দেশটির কর্তৃপক্ষ একে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ কারাবিদ্রোহ হিসেবে বর্ণনা করেছে।

১৮ ঘণ্টা আগে

খামেনির বিদায়ী শোক র‌্যালিতে লোকারণ্য তেহরান

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম ঘটেছে। সকাল থেকেই তেহরানের প্রধান সড়কগুলোতে শোকার্ত মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

১ দিন আগে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৩৪২

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত ২৪ জুন দেশটির লা গুয়াইরা অঞ্চলে ৩৯ সেকেন্ডের ব্যবধানে যথাক্রমে ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। প্রথম বড় ঝাঁকুনির পর ওই অঞ্চলে এখন পর্যন্ত অন্তত ৯৯৫ট

১ দিন আগে