যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরান ও যুক্তরাষ্ট্রের পতাকা। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ৪৮ ঘণ্টার একটি যুদ্ধবিরতির প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। গতকাল শুক্রবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার একটি তৃতীয় দেশের মধ্যস্থতায় এই প্রস্তাবটি তেহরানের কাছে পাঠানো হয়েছিল।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান নিজেই যুদ্ধবিরতির জন্য আবেদন করছে। তবে তেহরান এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনো নতি স্বীকার করবে না। বরং যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবটিই প্রমাণ করে যে যুদ্ধের ময়দানে তারা সুবিধাজনক অবস্থানে নেই।

ওয়াল স্ট্রিট জার্নাল-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠেয় একটি মধ্যস্থতা বৈঠক শুরু হওয়ার আগেই ভেস্তে গেছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকানদের ‘অগ্রহণযোগ্য’ শর্তাবলি বহাল থাকা অবস্থায় তারা কোনো মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকে বসবে না। তেহরানের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে— মধ্যপ্রাচ্যের সমস্ত সামরিক ঘাঁটি থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার; এক মাসের যুদ্ধে ধ্বংস হওয়া স্কুল, হাসপাতাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান।

তুরস্ক, মিসর এবং কাতার দীর্ঘ সময় ধরে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে এলেও বর্তমান পরিস্থিতিতে নতুন জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে কাতার এই মুহূর্তে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে অনীহা প্রকাশ করছে। মার্কিন ও অন্যান্য আঞ্চলিক দেশগুলো কাতারকে চাপ দিলেও তারা এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া দেয়নি।

মার্কিন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের সক্ষমতা ধুলোয় মিশিয়ে দেওয়ার দাবি করলেও বাস্তবতা ভিন্ন। গোয়েন্দা মূল্যায়নে দেখা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র লাঞ্চার এবং কামিকাজে ড্রোনের প্রায় অর্ধেকই এখনো অক্ষত এবং ব্যবহারের জন্য প্রস্তুত।

সামরিক বিশ্লেষকদের মতে, ইরান একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং অনড় অবস্থান থেকে এটি স্পষ্ট যে, ইরান বর্তমানে আলোচনার চেয়ে মাঠের লড়াইকেই বেশি গুরুত্ব দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের ‘সম্পূর্ণ ধ্বংস’ করার হুমকির মুখেও ইরানের এই অবস্থান ওয়াশিংটনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে কাঁপল ব্রাজিলও

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের উত্তর উপকূলীয় অঞ্চলগুলো। এর মধ্যে রয়েছে লা গুয়াইরা, আরাগুয়া, কারাবোবো এবং ফালকোন রাজ্য। এসব এলাকায় ভূমিকম্প ও পরবর্তী কম্পনের প্রভাব সবচেয়ে বেশি পড়েছে।

২১ ঘণ্টা আগে

ফ্রান্সে রেকর্ড তাপমাত্রায় উত্তাপ ছড়াচ্ছে ‘এসি’ বিতর্ক

দীর্ঘদিন ধরে পরিবেশগত কারণে এয়ারকনের ব্যবহার সীমিত রাখার নীতি অনুসরণ করে আসা দেশটি এখন বাস্তবতার মুখোমুখি। একদিকে রেকর্ড তাপমাত্রা, অন্যদিকে হাসপাতাল, স্কুল ও গণসেবার ওপর বাড়তে থাকা চাপ— এ পরিস্থিতি ফ্রান্সের রাজনীতি, পরিবেশনীতি ও জনস্বাস্থ্যের আলোচনাকে নতুন মোড় দিয়েছে।

১ দিন আগে

জোড়া ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু হতাহতের শঙ্কা

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ঝাঁকুনিটির উৎপত্তিস্থল ছিল ইউমারে থেকে ২৩ কিলোমিটার দক্ষিণ-পূর্ব এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।

১ দিন আগে

উষ্ণতায় রেকর্ড যুক্তরাজ্যেও, স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

এর মাধ্যমে ১৯৫৭ ও ১৯৭৬ সালে গড়া জুন মাসের আগের সর্বোচ্চ ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের রেকর্ড ভেঙে গেছে। তবে যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এখনো ২০২২ সালের ১৯ জুলাই লিংকনশায়ারের কনিংসবিতে রেকর্ড হওয়া ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

১ দিন আগে